শ্রীলঙ্কাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে এলে বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসুজা গুনাসেকেরাকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ভারত, কোরিয়া, চীনের বিনিয়োগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী, বাংলাদেশে যে একশটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে শ্রীলঙ্কাকে তার সুবিধা নিতে বলেন।
দক্ষিণ এশিয়ার দারিদ্র দূর করতে একসাথে কাজ করার কথাও বলেন প্রধানমন্ত্রী।








