চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কাকে পর্যদুস্ত করে ভারতের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে পর্যদুস্ত করে নাগপুর টেস্ট জিতে নিয়েছে ভারত। ইনিংস ও ২৩৯ রানের বড় জয় পেয়েছে বিরাট কোহলি বাহিনী। চতুর্থদিন লাঞ্চের কিছু পরে শ্রীলঙ্কানদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৬৬ রানে।

ইডেন টেস্টে জয়ের মুখ থেকে ফিরে আসতে হয়েছিল ভারতকে। নাগপুরে বড় ব্যবধানে জিতে ৩ টেস্টের সিরিজে এখন ১–০তে এগিয়ে স্বাগতিকরা।

লঙ্কানদের হয়ে একাই লড়েছেন অধিনায়ক দিনেশ চান্দিমাল (৬১)। বাকি ব্যাটসম্যানদের কেউই অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি। ফলে অসহায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

শ্রীলঙ্কা ইনিংসের কোমর ভাঙেন রবিচন্দ্র অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন তিনি। ম্যাচে ৮ উইকেট তার। লাহিরু গামাগেকে বোল্ড করে টেস্ট ক্রিকেটে নিজের ৩০০তম উইকেটটি পেয়েঠেন এই অফস্পিনার।

মাত্র ৫৪ টেস্ট খেলে ৩০০ উইকেট পেলেন অশ্বিন। টপকে গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেনিস লিলিকে। ৫৬ টেস্টে ৩০০ উইকেট নিয়েছিলেন লিলি।

এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।

Reneta

শ্রীলঙ্কার ২০৫ রানের জবাবে প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৬ উইকেটে ৬১০। বিরাট কোহলি দ্বিশতরান করেন। শতরান আসে মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মার ব্যাটে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT