চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলংকা গেলেন বিমান বাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আজ বুধবার ছয় দিনের এক সরকারী সফরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে বিমানের মাধ্যমে শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছাড়েন।

বুধবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Banglabid

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  শ্রীলংকা বিমান বাহিনীর ৭০ বছর পূর্তি উপলক্ষে দেশটির কমান্ডার অব দ্য এয়ার ফোর্স এয়ার মার্শাল এস কে পাথিরানার আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এই সফরে যান।

শ্রীলংকা সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান শ্রীলংকা বিমান বাহিনীর ৭০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সফরের অংশ হিসেবে তিনি শ্রীলংকা বিমান বাহিনী ঘাঁটি কাতুনায়াকে অনুষ্ঠিত একটি পতাকা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

Reneta

উক্ত অনুষ্ঠানে শ্রীলংকার রাষ্ট্রপতি  গোতাবায়া রাজাপক্ষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ নামক বইটি শ্রীলংকার রাষ্ট্রপতিকে উপহার দিবেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ সহ প্যাসিফিক এয়ার ফোর্সের অধিনায়ক জেনারেল কেনেথ এস উইলসবাচ এবং শ্রীলংকার প্রতিরক্ষা সচিব জেনারেল (অবসরপ্রাপ্ত ) জি.ডি.এইচ কামাল গুনারত্নের  সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করবেন।

এছাড়াও, তিনি শ্রীলংকার বিমান বাহিনী সদর দপ্তরে শ্রীলংকা বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান শ্রীলংকা বিমান বাহিনীর ৭০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য এয়ার শো প্রত্যক্ষ করবেন এবং অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সাথে পেশাগত বিষয়ে মত বিনিময় করবেন।

শ্রীলংকায় অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান শ্রীলংকা বিমান বাহিনী জাদুঘরসহ শ্রীলংকার গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলংকার সাথে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে।

এছাড়াও, দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং শ্রীলংকায় অভ্যাগত অন্যান্য অতিথিদের সাথে বাংলাদেশ তথা বিমান বাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করার সুযোগ হবে।

যা বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যত প্রতিরক্ষা খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা পালনে সহায়তার ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়।

বিমান বাহিনী প্রধান আগামী ৮ মার্চ দেশে ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান বাহিনী প্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘টিকা নিয়েছি শুনে কানাডায় আমার ছেলে তো অবাক’

পরবর্তী

বাড়ছে শনাক্তের হার, মৃত্যু ৫

পরবর্তী

বাড়ছে শনাক্তের হার, মৃত্যু ৫

বাংলাদেশ ও ভারতের নেতাদের শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের নতুন দ্বার উন্মোচনে ঢাকা-দিল্লির উদ্যোগ

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT