শ্রীলংকায় পাহাড়ি এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। ওই ঘটনায় নিখোঁজ রয়েছে আরো কয়েকজন।
দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের কর্মকর্তারা জানিয়েছে , বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় জেলার কোটমালেতে আটকে পড়েছে দুই শতাধিক মানুষ।
হঠাৎ ভূমিধসে বেশকিছু বাড়ি-ঘর ও স্থাপনাও ভেসে গেছে। রাজধানী কলম্বোর বেশকয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।






