চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীদেবীর জায়গা নিচ্ছেন মাধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- মাধুরী ও শ্রীদেবী

চ্যানেল আই অনলাইন- মাধুরী ও শ্রীদেবী

প্রয়াত বলিউড নায়িকা শ্রীদেবীর বড় মেয়ে জানভি কাপুর নিশ্চিত করেছেন শ্রীদেবীর স্থলে অভিষেক বর্মণের নতুন চলচ্চিত্র ‘শিদ্দাত’ এ অভিনয় করতে যাচ্ছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিতব্য ‘শিদ্দাত’ এর মূল চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শ্রীদেবী। তাঁর মৃত্যুর পর সেই চলচ্চিত্রের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত মনে হলেও পরিচালক নতুনভাবে পরিকল্পনা করেছেন। আর তাঁর ডাকে সাড়া দিয়েছেন নব্বই দশকের আরেক সাড়া জাগানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

মাধুরীর প্রতি পরিবারের পক্ষ থেকে তাই কৃতজ্ঞতা জানিয়েছেন জানভি কাপুর। মায়ের খুব পছন্দের চরিত্রটি প্রিয় মাধুরী করবেন, সে জন্য বেশ খুশিই শ্রীদেবী কন্যা।

চ্যানেল আই অনলাইন- শ্রীদেবী-মাধুরী
শ্রীদেবী ও মাধুরী দীক্ষিত

জানভি আরও জানান, ‘শিদ্দাত’ এর শুটিং শুরু হবে এ বছরের এপ্রিল মাসে। পরিচালকের ইচ্ছা ছিল এর মাধ্যমে ২৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় আনবেন শ্রীদেবী ও সঞ্জয় দত্তকে। কিন্তু, তা আর হলো না। বরং, এক সময় প্রেম নিয়ে গুঞ্জন থাকা মাধুরী-সঞ্জয় জুটিকে দর্শক এবার একসাথে পাবেন।

মাধুরী ছাড়াও ‘শিদ্দাত’ এ থাকবেন বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা ও আলিয়া ভাট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জানভি কাপুরমাধুরী দীক্ষিতশ্রীদেবীসোনাক্ষী সিনহা
শেয়ারTweetPin2

সর্বশেষ

আনিকা পেশাদার, সময়ের সাথে উন্নতি করবে: বাটলার

জুন ৫, ২০২৬

ফাইনাল প্রতিপক্ষ ভারতকে সম্মানই দেখাচ্ছেন বাংলাদেশ কোচ

জুন ৫, ২০২৬

১১ দলীয় জোটে ফের ভাঙন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও সান মারিনোর বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ

জুন ৫, ২০২৬

সাফের হ্যাটট্রিক ফাইনালে শিষ্যদের কাছে যা চাইলেন বাটলার

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT