চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীকান্তে ব্যর্থ হয়ে রেড লবস্টার

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:৫৭ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৬
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

প্রবাস জীবনে মানুষকে নানান ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। সংস্কৃতিমনা মানুষরদেরও সেখানে একটু সংস্কৃতির সঙ্গে থাকতে গিয়ে যেতে হয় নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে।  সেসব নিয়েই এবার ফেসবুকে পোষ্ট দিলেন এক সময়ের জনপ্রিয় সংবাদ পাঠিকা আসমা আহমেদ।

ফেসবুকে এক পোষ্টে তিনি  লিখেছেন, প্রায় ১৫ বছর যাবত প্রবাসে আছি। এখানকার ব্রডওয়ে, সিনেমা, টিভি সবকিছুর পোকা আমি। সেইসাথে খেয়াল রাখি দেশীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের। এখানে অনেক গুণী প্রতিভা আছে। তারা নাটক মঞ্চায়ন করে, বিভিন্ন পার্বণে আয়োজন করে নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমাকে কেউ আমন্ত্রণ জানালে যেতে চেষ্টা করি। কিছু অনুষ্ঠান দেখে তো মুগ্ধ হয়ে যাই। যেমন অন্য থিয়েটারের মঞ্চায়িত আহমেদ হোসেন নির্দেশিত একটি নাটক, ‘জয়িতা’। এক নারীর সংগ্রামী পোড়খাওয়া জীবনের টানাপড়েন আর তার একাকী পথচলা অসাধারণ নৈপুন্যের সাথে তুলে ধরা হয় নাটকটিতে, আমি দর্শক সারিতে বসে ভাবছিলাম অন্য কথা, নামমাত্র দর্শনীর বিনিময়ে এতো চমৎকার একটি নাটক? কারণ এখানে কোনো কিছু মঞ্চায়িত করা চাট্টিখানি ব্যাপার নয়। আয়োজনে মেলা খরচ।

এই কদিন আগে দেখি সবাই অস্থির, টরেন্টোতে গায়ক শ্রীকান্তের আগমন, একটা গানের অনুষ্ঠান হতে যাচ্ছে। আমি শ্রীকান্তের গান পছন্দ করি। একজন প্রথিতযশা শিল্পী হওয়া সত্ত্বেও হেমন্ত/মানবেন্দ্র এদের প্রচুর গান গেয়ে থাকেন শ্রীকান্ত, ব্যাপারটা আমার নজরে পড়েছে- তাই এক শিল্পীর কণ্ঠে অনেক শিল্পীর গান শোনার লোভে টিকিট কাটলাম। কিন্তু অনুষ্ঠান স্থলে গিয়ে দেখি অনেক আগেই হল কানায় কানায় পূর্ণ এবং অনেকেই টিকেট করে গিয়েও বসতে না পেরে দাড়িয়ে আছে। asma-ahmed

Banglabid

সবশেষে আসমা আহমেদ লিখেছেন, আমাদের দুজনকে এক ভলান্টিয়ার আসনের ব্যবস্থা করে দিলো। কিন্তু অনুষ্ঠান তো আর শুরু হওয়ার নাম নেই। আয়োজক নিজেই সঞ্চালক যা দেখে আমার চক্ষু চড়কগাছ। কারণ এমন একটি বড় আয়োজনে যিনি আয়োজক তার খেয়াল রাখতে হয় সবদিকে, মাথায় থাকে একশো টেনশন, তো তাকেই সঞ্চালনা করতে হচ্ছে কেন? ফলে এক লেজেগোবরে অবস্থার সৃষ্টি হলো। এদিকে ধারণ ক্ষমতার বেশি টিকেট বিক্রির ফলে দর্শকের ভোগান্তি- আমি একটু মুডি দর্শক। আস্তে আস্তে ধৈর্য কমতে থাকলো। এরই মাঝে দেখি আমার এক স্নেহভাজন এক্সিট এরিয়ায় চেয়ার লাগিয়ে বসার চেষ্টা করে নিরাপত্তাকর্মীর গালমন্দ খেয়ে দাঁড়িয়ে আছে এক কোণায়। আর পারলাম না, ওদের দুজনকে আমাদের চেয়ারটি ছেড়ে অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে এসে ভগ্ন মনোরথে গিয়ে ঢুকলাম আমার এক প্রিয় রেস্টুরেন্ট ‘রেড লবস্টার’ এ। মজার সি ফুড খেয়ে ভুলতে চাইলাম শ্রীকান্তের গান শুনতে না পারার কষ্ট। তো প্রথমে যে অনুষ্ঠানের কথা টা বলেছিলাম, এর বিপরীতও আছে। কোনো কোনো আয়োজক এমন ই-ওয়ান টাইম অনুষ্ঠান কেল্লা ফতে। দর্শককে ডেকে এনে, এইভাবেই তাদের ভোগান্তি দেয়া ছাড়া আর কিছুই তাদের করার নেই মনে হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন মধ্যস্থতায় তালেবানদের সাথে ‘গোপন’ বৈঠকে আফগান সরকার

পরবর্তী

ফিল্ম ফেয়ার কাভারে অন্যরকম রণবীর-ঐশ্বরিয়া

পরবর্তী

ফিল্ম ফেয়ার কাভারে অন্যরকম রণবীর-ঐশ্বরিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

সর্বশেষ

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোকচিত্রের ১৮৭ বছর

আগস্ট ১৯, ২০২৬

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT