শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক বৃহৎ করপোরেশন স্যামসাংয়ের বোর্ড চেয়ারম্যান লি স্যাং-হুনকে ১৬ মাসের জেল দিয়েছে দেশটির আদালত।
মঙ্গলবার আদালতে তার বিরুদ্ধে শ্রমিকদের ইউনিয়ন করতে না দেওয়ার অভিযোগ ওঠে। স্যামসাং ইলেক্ট্রনিক্স মেরামত ইউনিট, স্যামসাং ইলেকট্রনিক্স সার্ভিসে সাব কন্ট্রাক্ট শ্রমিকরা চেয়ারম্যান লিসহ আরও ২৫ জনকে অভিযুক্ত মামলা করেছিলেন। এরই প্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছেন।
২০১৩ সালে স্যামসাং ইলেকট্রনিক্স সার্ভিসে কাজ করা কর্মীরা একটি ইউনিয়ন করতে চেয়েছিলেন। কিন্তু গ্রুপটি প্রধান কর্মকর্তারা শ্রমিক আইন ভঙ্গ করে ইউনিয়ন পরিচালনায় বাধা দিয়েছে এবং বিভিন্ন কৌশলে বল প্রয়োগ করেছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, স্যামসং এক্সিকিউটিভ এবং কর্মীদের প্রত্যককে আলাদা অবস্থায় মাপা হতো। এই অভিযোগের ভিত্তিতে এই গ্রুপটি সম্পর্কে অনেক তথ্য বেড়িয়ে আসে। ইউনিয়ন ভেঙ্গে দেওয়ার জন্য শ্রমিকদের বোঝানো হতো এমনকি অনেক সময় চাপ প্রয়োগ করেছে প্রতিষ্ঠানটি।








