চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় ৫৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

শ্রমিকদের কর্মবিরতি চলা আশুলিয়ার ৫৫টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানগুলোর মালিকেরা।

মঙ্গলবার রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজেএমই-এর সভাপতি সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ করা হয়। এর ফলে কারখানা বন্ধ থাকার সময়ে শ্রমিকরা কোনো বেতন-ভাতা পাবেন না।

এর আগে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আশুলিয়ার বেশ কিছু কারখানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি চলছিল।

কারখানা মালিকরা বলছেন, সকালে শ্রমিকরা কারখানায় এলেও কাজে যোগ না দিয়ে চলে যায়।

বিজিএমইএ সভাপতি জানান,  বেআইনি কর্মবিরতি চললে তারা শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

Reneta

দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকের সবচেয়ে বেশি উৎপাদন হয় রাজধানীর কাছে আশুলিয়ায়। কয়েকদিন ধরে সেখানকার প্রায় ৪০টি কারখানার শ্রমিকরা বেতনভাতা বাড়ানোর দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন। তারা সকালে কারখানায় এসে হাজিরা খাতায় নাম লিখে বেরিয়ে যাচ্ছেন।

সমস্যা সমাধানে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নৌ-পরিবহন মন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও পরিস্থিতির উন্নতি হয়নি।

বিজিএমইএ-এর সভাপতির দাবি, হঠাৎ করে এমন কর্মবিরতির কোনো যৌক্তিকতা নেই। ২০১৩ সালে নুন্যতম মজুরি কার্যকর হওয়ার পাঁচ বছর হওয়ার আগে আইনগতভাবে নতুন মজুরি ঠিক করার কোনো সুযোগ নেই।

ন্যুনতম মজুরি বাড়ানোর পাশাপাশি নানা অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ, কোনো কারণে ছাঁটাই হলে নিয়ম অনুযায়ী প্রাপ্য পরিশোধ এবং ছুটিকালীন বেতন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করেন ওই এলাকার তৈরি পোশাক শ্রমিকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গার্মেন্টসবিজেএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ১৫, ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কফিনবন্দি হয়ে গ্রামের বাড়ি ফিরছেন কামাল

মে ১৫, ২০২৬

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT