চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিকদের ‘সুবিধায়’ রোববার ১২টা পর্যন্ত চলবে গণপরিবহন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

রপ্তানীমুখী শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচল শিথিল করেছে সরকার।

শনিবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ এমন সিদ্ধান্ত নিয়েছে।’

তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

বিজিএমইএর একজন পরিচালক নাম না প্রকাশ করার শর্তে চ্যানেল আই অনলাইনকে শনিবার রাতে বলেন, গণপরিবহন শিথিলের বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিতে এক লাইভ অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করেন। এছাড়া তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা বিজিএমইএকেও জানিয়েছেন।

গণপরিবহন কী শুধু ঢাকা-চট্রগ্রামে না কি সারাদেশে শিথিল করা হয়েছে?

Reneta

এমন প্রশ্নের জবাবে বিজিএমইএর ওই পরিচালক বলেন, যেহেতু সারাদেশ থেকে শ্রমিকরা আসছেন সেহেতু শিথিলতা সারাদেশের গণপরিবহনের ক্ষেত্রেই হবে।

উদ্যোক্তাদের দাবির মুখে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানিয়েছে, ১ আগস্ট (রোববার) থেকে গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

জানা গেছে, এই প্রজ্ঞাপন জারি করার পর অঘোষিতভাবে কারখানা মালিকরা শ্রমিকদের কাজে যোগ দেয়ার নির্দেশ দিয়েছেন।

কিন্তু পরিবহন বন্ধ থাকায় গ্রামে থাকা শ্রমিকরা পায়ে হেঁটে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।

এমন পরিস্থিতিতে সরকার রপ্তানীমুখী শিল্পকারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার দুপুর ১২ টা পর্যন্ত সব গণপরিবহন চলাচল শিথিল করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ বলেছে, গ্রামে থাকা শ্রমিকরা বিধিনিষেধ পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত কাজে যোগ না দিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না।

সংগঠনটির সভাপতি ফারুক হাসান কারখানা মালিকদের উদ্দেশে বলেন, বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গ্রামে অবস্থানরত কোনো শ্রমিক-কর্মচারী কারখানায় কাজে যোগদান করতে না পারলে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়া যাবে না। কারখানার আশপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করার জন্য সদস্যদের আহ্বান জানিয়েছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাগণপরিবহনতৈরি পোশাক কারখানাফারুক হাসানশ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষিপণ্যের দাম নির্ধারণে কৃষকের কোন ভূমিকা নেই

এপ্রিল ২৫, ২০২৬

ডাকসু নেতা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদের মরদেহ উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন: জাতীয়তাবাদের পুনর্জাগরণ, সাম্রাজ্যবাদী কৌশলের সীমাবদ্ধতা

এপ্রিল ২৫, ২০২৬

মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ান স্ট্রাইকারের

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT