শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ ৩ আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনের সংশোধনীর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন এবং মৎস সঙ্গনিরোধ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠকে রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মজুরি-স্কেল ও ভাতা অনুমোদন এবং ‘পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠান শ্রমিক আইন, ২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বৈঠকে মন্ত্রীসভার সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।







