চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিকদের বেতন দিতে মোবাইল ব্যাংকিং ও এজেন্টে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
মোবাইল ব্যাংকিং Mobile Banking Bangladesh

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের সুবিধার্থে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  পাশাপাশি এজেন্ট পয়েন্টগুলোতে প্রয়োজনীয় নগদ অর্থের যোগান নিশ্চিত করতে বলা হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সেবা প্রদানকারী সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে এই জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সচল রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতাদি প্রদানের জন্য সরকার ঘোষিত আর্থিক প্রণোদনার (সহজ শর্তে ঋণ/বিনিয়োগ) অর্থ শ্রমিক-কর্মচারীদের নিজস্ব মোবাইল হিসাবের মাধ্যমে বিতরণের উদ্দেশ্যে সব এমএফএস প্রোভাইডার নিজ নিজ সিস্টেম, ডিস্ট্রিবিউশন ও এজেন্ট চ্যানেল নিরবচ্ছিন্ন ও সচল রাখবে এবং এজেন্ট পয়েন্টগুলোতে প্রয়োজনীয় পরিমাণ নগদ অর্থের যোগান নিশ্চিত করবে।

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সেবা আবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পুলিশ হেড কোয়ার্টার্সে পাঠানো ওই চিঠিতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটির সময়কালে এমএফএস পরিষেবা সম্পাদনের লক্ষ্যে, এমএফএস প্রোভাইডারের কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর, ডিস্টিবিউটরের কর্মচারী এবং এজেন্টরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং সরকার কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী যাতে এজেন্ট পয়েন্টসমূহ খোলা রাখা যায় সে বিষয়ে সহায়তার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কেন্দ্রীয় ব্যাংকগার্মেন্টস শ্রমিকনগদপোশাক শ্রমিকবাংলাদেশ ব্যাংকবিকাশমোবাইল ব্যাংকিংরকেটশ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

আজকে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: বাংলাদশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

শানাকার রেকর্ডের দিনে ব্যাটে-বলে জ্বলে ওঠা এক জয় শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তাহেরীর এজেন্টকে ভোট কেন্দ্রে অনুমতি না দেওয়া অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT