মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প কলকারখানার মালিকদের শ্রমিকদের প্রতি আরো বেশি নজর দেয়ার আহবান জানান। তিনি বলেন, শ্রমিকদের দিকে নজর দিলেই আরো বেশি উন্নয়নের দিকে যেতে পারবেন মালিকরা।
এসময় তিনি আরো বলেন, নারীরাও এখন পুুরুষের সঙ্গে তাল মিলিয়ে ঘরের বাইরে কাজ করছে। তাই নারীদের যেন সন্তান পালনে কোনো বাধার মুখোমুখি না হতে হয় সেই চেষ্টাও সরকার করছে। সেজন্য সঠিক ভাবে সন্তান দেখভাল এবং তাদের সঠিক শিক্ষার জন্য স্কুল তৈরি করেছে সরকার।
বিনামূল্যে বই এবং উচ্চশিক্ষার জন্য উপবৃত্তিরও ব্যবস্থা করেছে সরকার। শ্রমিকদের জন্য অনেক কল্যাণমূলক ধারা বয়ে এনেছে সরকার।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার কথাও বলেন প্রধানমন্ত্রী।






