ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে দেওয়া ভয়াবহ হুমকি এবং মানহানি মামলায় তার উপর গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস কাউন্সিল বা সম্পাদক পরিষদ।
৭ জানুয়ারি বিকেলে ডেইলি স্টার ভবনে আয়োজিত সম্পাদক পরিষদের এক সভায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা।
সম্পাদক ও সাংবাদিক বিশেষ করে যারা জেলা পর্যায়ে কাজ করছে তাদের উপরে ক্রমাগত এধরণের নড়বড়ে ইস্যু তুলে গ্রেফতারি পরোয়ানা ও সমন জারি খুবই উদ্বেগজনক বলে উল্লেখ করেন তারা।
সম্পাদক পরিষদের মতে, তারা লক্ষ্য করেছে সম্প্রতি আরো দেখা যাচ্ছে বেশ কিছু সংস্থা সম্পাদক ও রিপোর্টারদের ডাকছেন তাদের কোনো একটি নিউজের ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য।
এই ধরনের আচরণকে সম্পাদক পরিষদ গণমাধ্যমের স্বাধীনতার বিপক্ষে বলে মনে করেন এবং দ্রুত এসব বন্ধ হোক এমনটাই চান তারা।
উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান প্রমুখ।






