চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগং ভাইকিংসের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেলো চিটাগং ভাইকিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেট সুপার স্টারসকে এক রানে হারায় তারা। প্রথমে ব্যাট করে চিটাগং ভাইকিংস নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮০ রান করে।

১৮১ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান ওপেনার দিলশান মুনাভীরার বিধ্বংসী ৬৪ রান শুরুতেই জয়ের দিকে এগিয়ে নেয় সিলেটকে। মাত্র ৩০ বলে ১৩টি চার ও এক ছয়ে ৬৪ রান করেন মুনাভীরা। এর মাঝে দিলশানের করা দ্বিতীয় ওভারে ছয়টি বলেই চার দিয়ে সাজিয়ে ২৪ রান তুলে নেয় মুনাভীরা।

মুনাভীরার আউটের পর দলের হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম ও তরুণ নুরুল হাসান। চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন মূল্যবান ৫৫ রান। নুরুল হাসান ২০ বলে তিন চার ও এক ছয়ে ৩২ রান করে আউট হন। কিন্তু ক্যাপ্টেন কুল মুশফিকের ৫০ রানও জয় এনে দিতে পারেনি সিলেটকে।

ম্যাচের শেষের দিকে চিটাগংয়ের নিয়ন্ত্রিত বোলিং দলকে জেতায়। শেষ ওভারে সিলেটের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। কিন্তু বোলার মোহাম্মদ আমিরের অসাধারণ বোলিংয়ে ৭ রান নিতে পারে সিলেট।

এরআগে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানের মাথায় দিলশানের উইকেট তুলে সিলেটের ডান হাতি পেসার শুভাশিষ রয়। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ফিফটি তুলে নিয়েছেন চিটাগংয়ের অধিনায়ক তামিম ইকবাল।

দ্বিতীয় উইকেট জুটি তরুণ টপ অর্ডার ইয়াসির আলীকে নিয়ে মূল্যবান ৭৯ রান যোগ করেন তামিম। ৪৫ বলে ছয়টি চার আর চারটি ছয়ে সাজানো ঝকঝকে ৬৯ রান করে মেন্ডিসের বলে মোহাম্মদ শহীদের হাতে ধরা পড়েন তামিম। তামিমের আউটের পরপরই ফিরে যান এনামুল হক বিজয়।

Reneta

এরপর দলের হাল ধরেন ইয়াসির আলী। তার ৫২ বলে চার ছয় আর এক চারে ৬৩ রানের ইনিংসে রানে ভর করে পাঁচ উইকেট হারিয়ে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় চিটাগং ভাইকিংস।

সিলেটের পক্ষে মোহাম্মদ শহীদ, শুভাশিষ রয় একটি করে উইকেট নেয়।

এর আগে সিলেট দলের দুই ইংলিশ খেলোয়াড় রবি বোপারা ও জোসুয়া কুবের অনাপত্তি পত্র নিয়ে জটিলতায় কারণে খেলা প্রায় এক ঘণ্টা বিলম্বের পর খেলা শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগং ভাইকিংসবিপিএলবিপিএল ৩সিলেট সুপার স্টারস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT