চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্বশুরের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন কাজল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৯
বিনোদন
A A

একদিকে যেমন বাবা হারিয়েছেন বলিউড তারকা অজয় দেবগন, তেমনি শ্বশুরকে হারিয়েও শোকাহত পুত্রবধূ কাজল।

সোমবার (২৭ মে) সকালে অজয় দেবগনের বাবা কিংবদন্তি অ্যাকশন ডিরেক্টর ও নির্মাতা বীরু দেবগন মুম্বাইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭বছর।

বিশিষ্ট এই ‘ফাইট ডিরেক্টর’ এর মৃত্যুর খবর শুনে বলিউড তারকারা তার মুম্বাইয়ের বাড়িতে ভিড় জমান। যেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, বিদ্যা বালান, শাহরুখ খান, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অনিল কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, সঞ্জয় দত্ত, সানি দেওল, ববি দেওল রিতেশ দেশমুখ সহ আরও অনেক তারকা।

তাদের অনেকেই সান্ত্বনা দিতে দেখা যায় বীরুর পরিবারের সদস্যদের। এসময় ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে দেখা যায় কাজলকে সান্ত্বনা দিতে। ঠিক তখনই দেখা যায় ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন কাজল।

দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন বীরু দেবগন। সম্প্রতি তাকে মুম্বাইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে ভর্তি করানো হয়, এরপর সকালেই কার্ডিয়াক অ্যাটাক হলে শ্বাসকষ্ট শুরু হয়। তারপর হাসপাতালেই মারা যান এই বিশিষ্ট পরিচালক। এরপর সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ভিলা পার্লে ক্রিম্যাটোরিয়ামে জনপ্রিয় এই অ্যাকশন পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অজয় দেবগনঅনিল কাপুরঅভিষেক বচ্চনঅমিতাভ বচ্চনঐশ্বর্য রাই বচ্চনকাজলপরিচালক অয়ন মুখোপাধ্যায়ববি দেওল রিতেশ দেশমুখবিদ্যা বালানশাহরুখ খানসঞ্জয় দত্তসানি দেওল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়: নীতিমালার অস্থিরতা কাটিয়ে ওঠার আহ্বান

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT