কিশোরগঞ্জ

যথাযথ নিরাপত্তায় ঐতিহ্যবাহী শোলাকিয়ায় শান্তিপূর্ণ ঈদের জামাত

ঈদ

ফাইল ছবি

শত বছরের ঐতিহ্য নিয়ে কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবারও অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদ উল ফিতরের জামাত।

সকাল ১০ টায় শুরু হয় বৃহত্তম এই জামাতটি। পৌনে ১০ টা থেকে ঐতিহাসিক এই জামাত শোলকিয়া থেকে সরাসরি সম্প্রচার করে শুধু চ্যানেল আই।

ঈদের দিন সকালে শোলাকিয়া ঈদগাহ মাঠে জড়ো হন মুসল্লীরা। পরে একসঙ্গে নামাজ আদায় করেন তারা।

শোলাকিয়া মাঠের রেওয়াজ অনুযায়ী, জামাত শুরুর আগে শর্টগানের ৬টি ফাঁকা গুলি ছোড়া হয়। জামাত শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি এবং ১ মিনিট আগে ১টি গুলি ছুড়ে নামাজের জন্য মুসল্লিদের সংকেত দেওয়া হয়।

বৃহত্তর এই জামাতকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় স্বস্তিতে নামাজ আদায় করতে পেরেছেন মুসুল্লিরা।

জনশ্রুতি আছে ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি এক সাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।

বিষয়:ঈদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…