শোভন কর্ম পরিবেশ তৈরিতে মালিক-শ্রমিক ও উন্নয়ন সহযোগিদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। অষ্টমবারের মতো জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী বলেন, কারখানাগুলোতে শোভন কর্ম পরিবেশ সৃষ্টি করা এখন দায়বদ্ধতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেন, চেষ্টা করা হচ্ছে কর্মক্ষেত্রে শোভন করার।






