চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোবিজ ছাড়লেন পাকিস্তানের অভিনেত্রী রবি পিরজাদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী, পপশিল্পী রবি পিরজাদা শোবিজ জীবনের ইতি টেনেছেন। সোশ্যাল মিডিয়ায় তার কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ার পর টুইটারে এই সিদ্ধান্ত জানিয়েছেন পিরজাদা।

৪ নভেম্বর টুইটার অ্যাকাউন্টে রবি পিরজাদা লিখেছেন, ‘আমি, রবি পিরজাদা শোবিজ ছেড়ে দিচ্ছি। আল্লাহর কাছে আমার পাপ মুক্তির জন্য প্রার্থনা করছি। আমার হৃদয়ের কোমলতা চাইছি যেন মানুষের উপকারে আসতে পারি।’

নিজের প্রোফাইল পিকচার বদলে একটি কালো ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে রেখেছেন তিনি।

আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়ানোর পরে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে একটি লিখিত অভিযোগ করেছেন রবি পিরজাদা।

তিনি জানিয়েছেন, একটি দোকানে তিনি ফোন বিক্রি করেছেন। সেখান থেকেই তার ব্যক্তিগত এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে। সেই দোকানের বিরুদ্ধেও একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।

ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরই খেপে যান রবি পিরজাদা। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করেই মোদি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। নরেন্দ্র মোদিকে অজগর সাপ উপহার দেওয়ার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলায় উড়িয়ে দেয়ার হুমকিও দিয়েছিলেন। এরপরেই তার ছবি ও ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীছবিপাকিস্তানশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT