চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকালে আর শোনা যাবে না বিবিসি বাংলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

১১ জানুয়ারি সম্পূর্ণ ভিন্ন কারণে বিবিসি বাংলার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তের বছর আগে এই দিন সকালের দ্বিতীয় অধিবেশন ‘প্রত্যুষা’-র যাত্রা শুরু হয়। কাকতালীয়ভাবে, তের বছর পর একই দিন, অর্থাৎ ২০২০ সালের ১১ জানুয়ারি ‘প্রত্যুষা-র শেষ পর্ব প্রচারিত হল। এক যুগ পার হল, বলা যায় একটি যুগের অবসান হল।

তের বছর পর এই অধিবেশন বন্ধের মধ্য দিয়ে সকালে বিবিসি বাংলার উপস্থিতি পুরোপুরিই গুটিয়ে নেয়া হচ্ছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? বিবিসি বাংলা তাদের সংবাদে এই সিদ্ধান্তের স্বপক্ষে কিছু কারণ উল্লেখ করেছে।

বাংলাদেশে দু’একটি প্রতিষ্ঠান নির্ভরযোগ্য জরিপ করে থাকে, যেখান থেকে মিডিয়া ব্যবহারের একটি বিশ্বাসযোগ্য চিত্র পাওয়া যায়। চিত্রটি রেডিওর জন্য দিনকে দিন মারাত্মক আকার ধারণ করছে।

গত বছর বিবিসির জন্য করা এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে এক কোটির কিছুটা বেশি মানুষ সপ্তাহে অন্তত একবার রেডিও শুনছেন। এই সংখ্যা দু’বছর আগে ১৩ শতাংশ বেশি ছিল। খুব বেশি সময় না, মাত্র ২০ বছর আগেও বাংলাদেশের প্রায় ৫০ শতাংশ মানুষ রেডিও শুনতেন। আজ সেই সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে ১২ শতাংশে।

আর যারা রেডিও শুনছেন, তাদের বেশির ভাগই রেডিও খোলেন রাতে- ৭টা থেকে ১২টার মধ্যে। সকালে শ্রোতা নেই বললেই চলে।

বিবিসি বাংলার সংবাদ তথ্য অনুসারে, বাংলাদেশে শুধুমাত্র একটি মাধ্যমের ব্যবহার দিনকে দিন বাড়ছে, আর তা হল ডিজিটাল মাধ্যম। সামাজিক মাধ্যম, বিশেষ করে একদিকে ফেসবুক অন্যদিকে ভিডিও-নির্ভর ইউটিউব ওপর ভর করেই এই মাধ্যম দ্রুত এগিয়ে চলছে। খুব অল্প সময়ের মধ্যেই ডিজিটাল মাধ্যম খবর দেখার, শোনার এবং পড়ার সবচেয়ে বড় প্লাটফর্ম হতে যাচ্ছে।

বিবিসি বাংলা সেজন্য বছর খানেক আগে ডিজিটাল কনটেন্ট বাড়ানোর জন্য সকালের প্রভাতী এবং রাতের পরিক্রমা বন্ধ করে দেয়। তাতে আমাদের ডিজিটাল আউটপুট বৃদ্ধি পায় ঠিকই। কিন্তু রেডিও শ্রোতা সংখ্যায় রীতিমত ধ্স নামে!

এর ফলে আমাদের স্ট্রাটেজীতে কোন পরিবর্তন আনা হয় নাই। কারণ, লক্ষ্য হচ্ছে ডিজিটালে সম্প্রসারণ অব্যাহত রাখা। ভবিষ্যৎ তো সেখানেই। অনলাইন টেক্সট এবং ভিডিও, আর সামাজিক মাধ্যম অডিয়েন্সের কাছে সেগুলো পৌঁছে দেবার তরী।

ট্যাগ: প্রত্যুষাবিবিসি বাংলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রয়াত সাংবাদিক শামসুল হুদার স্ত্রী মরিয়ম হুদার ইন্তেকাল

পরবর্তী

সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনে বাধ্য করা হবে: সাদ্দাম হোসেন

পরবর্তী

সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনে বাধ্য করা হবে: সাদ্দাম হোসেন

বিরক্ত মেসি, দিন দিন হয়ে যাচ্ছেন একা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT