চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোধ আর শিরোপা দুটোই চায় বার্সা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:২২ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৫
স্পোর্টস
A A

ইউরোপের ফুটবল মৌসুমের শেষ পর্যায়ে এখন দলগুলো ব্যস্ত প্রাপ্তির হিসাব-নিকাশে। ইংলিশ প্রিমিয়াম লিগে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা পুনরুদ্ধারের আনন্দে ভাসছে হোসে মরিনহোর চেলসি। ঠিক তখনই এক ম্যাচ হাতে থাকতেই শিরোপা জিততে চায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

আজ শিরোপা নিশ্চিত করার দৌড়ে বাংলাদেশ সময় রাত ১১টায় অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে লুইস এনরিকের শিষ্যরা। জুনিয়র মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মেসি-নেইমারদের সামনে রয়েছে পুরোন হিসাব চুকিয়ে নেওয়ারও সুযোগ।

গতবার লা লিগার শিরোপা নির্ধারনী ম্যাচে ন্যু ক্যাম্পে অ্যাতলেতিকোর কাছে ১-১ গোলে ড্র করে ২৩তম শিরোপা বঞ্চিত হয় জেরার্দো মার্তিনোর দল। দশম বারের মত শিরোপার স্বাদ পায় দিয়েগো সিমিওনির শিষ্যরা।

তবে, সময়ের সাথে সাথে জল গড়িয়েছে অনেক। জেরার্দো মার্তিনোর জায়গায় এসেছেন কোচ লুইস এনরিকে। প্রথম বারের মত মেসি-নেইমারের সাথে জুঁটি বেধে লুইস সুয়ারেজ প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাচ্ছেন নিয়মিতই।

তবে কি বার্সেলোনার ইতিহাসে দ্বিতীয়বারের মত ট্রেবল জয়ের দ্বার প্রান্তে ‘এমএনএস’ এয়ী? উত্তর জানার জন্য ফুটবল ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।

দলীয় সাফল্যের পাশাপাশি জুটি হিসেবেও সাফল্যের রেকর্ডটিও হাত ছোঁয়া দূরত্বে মেসি-নেইমার-সুয়ারেজর। আর ৬ গোল করলেই ইউরোপের যেকোন লিগে জুটি বদ্ধ সর্বোচ্চ গোলের মালিক হবেন তারা।

Reneta

এর আগের রেকর্ডটি অবশ্য বার্সার চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের তিন ফরোয়ার্ড রোনালদো-বেনজামা ও হিগুয়াইনের। এ ত্রয়ী ২০১১-১২ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে করেছিলেন ১১৮ গোল। তাই রিয়াল ত্রয়ীকে টপকে যেতে আরও চার ম্যাচ হাতে পাচ্ছেন মেসি-নেইমার-সুয়ারেজ।

অবশ্য ট্রেবল জয়ের আনন্দে এখনই ভাসতে রাজি নন কাতালায়ন ডিফেন্ডার জেরার্ড পিকে। তিনি মনে করেন, এখনও কিছুই জয় করা হয়নি। তাই সামনের দিনগুলোতে তাদের মাটিতে পা রেখেই খেলতে হবে।

বার্সার আক্রমণ ভাগে মেসি-নেইমার-সুয়ারেজের ভয়ংকর হয়ে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, এটা দলের জন্য অবশ্যই ভালো। প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও তাদের মাঝে এখন বোঝাপড়াটা ভালো।

দল ভালো করলেই সবাই ফরোয়ার্ডারদের প্রসংশা করে। কিন্তু হারলে সব দোষ ডিফেন্ডারদের। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

বার্সা যদি ট্রেবল জয় করে তাহলে কোচের ভবিষ্যৎ কি হবে? এমন প্রশ্নের জবাবে পিকে বলেন, আমি জানি না তিনি এখানে থাকবেন কি না? তবে তার সাথে ক্লাবের এখনও এক বছরের চুক্তি রয়েছে।

এখন অপেক্ষা মৌসুমের শেষটা কত ভালো হয় বার্সেলোনা। লা-লিগার পর ৩১ মে কোপা-দেল রের ফাইনালে অ্যাতলেতিকো বিলবাওয়ের মুখোমুখি হবে তারা।

এর আগে ৬ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের মোকাবেলা করবে লুইস এনরিকের শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬

মিরপুরে শাকিল মোল্লার ছাদ যেন গ্রামের আবহ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT