চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক দিবসে স্বাস্থ্য অধিদপ্তরের দিনব্যাপী কর্মসূচি পালিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ন ১৫, আগস্ট ২০২১
স্বাস্থ্য
A A

দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

কর্মসূচিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু হয়।  দোয়া মাহফিল শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বঙ্গবন্ধুর কর্ম ও রাজনৈতিক জীবন সংক্ষেপে উপস্থাপনা করেন। এরপর বঙ্গবন্ধুর উপরে একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোঃ খুরশিদ আলম বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ গড়ায় সকলকে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহেদ মালেক প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ শোকসন্তপ্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং কোভিড মহামারীতে মৃত সকল চিকিৎসা কর্মকর্তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, একজন জাতির জনককে সপরিবারে হত্যার ইতিহাস পৃথিবীতে আর কোথাও নেই।

Reneta

১৯৭১ সালের ১৫ আগস্টে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভার সমাপ্তি হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: কর্মসূচিশোক দিবসস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

২০২৬ সালের হজের ভিসা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT