চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২০
বিনোদন
A A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চ্যানেল আই ১৫ আগস্ট দিনভর রেখেছে বিশেষ আয়োজন। তারই ধারাবাহিকতায় এদিন থাকছে চলচ্চিত্র, নাটক ও গানের অনুষ্ঠান।

এ দিন উপলক্ষে চ্যানেল আই এর মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু সরাসরি’ সম্প্রচারের মাধ্যমে। এ পর্বে অংশ নিবেন গণসংগীতশিল্পী ফকীর আলমগীর। পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু। এরপর দুপুর ১২টা ৩৫ মিনিটে রয়েছে তারকাকথনের বিশেষ পর্ব। পরিচালনা করবেন অনন্যা রুমা।

বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে বাংলা ছবি ‘রাজা সূর্য খাঁ’। ফ্লা. লে. (অব.) এস এ সুলতানের কাহিনী ও সংলাপে ছবিটি পরিচালনা করেছেন গাজী মাহবুব। আমজাদ হোসেন ছবিটির সম্পাদনা করেছেন। এ ছবিতে অভিনয় করেছেন সোহলে রানা, উজ্জ্বল, কবরী, পূর্ণিমা, মারুফ, নিরব প্রমুখ।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে নাসিরউদ্দিন ইউসুফ এর পরিকল্পনা ও উপস্থাপনায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর বিশেষ পর্ব।

সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে বিশেষ নাটক ‘প্রতিরোধ যুদ্ধে দুই বীর’ চ্যানেল আইতে প্রচার ওইদিন রাত ৭টা ৫০ মিনিটে। এর নাট্যরূপ দিয়েছেন এবং পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

শাইখ সিরাজ-এর পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় রাত ৯টা ৪০ মিনিটে দেখানো হবে বিশেষ প্রতিবেদন ‘মাটি ও মানুষের মহান নেতা’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনউজ্জ্বলকবরীচলচ্চিত্রনাটকনিরবপূর্ণিমাফকীর আলমগীরবঙ্গবন্ধুমারুফলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT