চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোকের সময় শেষ হলে অভিষেক চান থাই যুবরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

অন্তত একবছর পর আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের সিংহাসনে বসার ইচ্ছা প্রকাশ করেছেন থাই প্রিন্স মাহা ওয়াজিরালংকর্ন। একবছর ব্যাপী রাজা ভূমিবল আদুলিয়াদের মৃত্যুশোক পালনের পরই নিজের অভিষেক চান তিনি।

রাজা ভূমিবলের পুত্রের অভিষেক নিয়ে থাই নাগরিকদের দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা।

কোনোরকম দ্বিধা কিংবা দুশ্চিন্তা না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে ৬৪ বছর বয়সী ওয়াজিরালংকর্ন বলেন,‘ বর্তমানে শোকের সময় চলছে। সবাই শোকাহত। এই শোকের সময় পার করার জন্য অপেক্ষা করতে হবে’।

থাই রাজার এই উত্তরসূরির যোগ্যতা নিয়ে আগে থেকেই নানামহলে প্রশ্ন রয়েছে। তবে থাই আইনে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনার কোনো সুযোগ নেই।

২০১৪ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন জেনারেল প্রাউথ। এখন তিনি থাই প্রধানমন্ত্রী। তবে রাজা ভূমিবলের পুত্র ওয়াজিরালংকর্ন থাইল্যান্ডের রাজা হচ্ছেন বলে নিশ্চিত করেছে সামরিক সরকার। কারণ প্রথাগতভাবে সবসময়ই রাজপরিবারের সঙ্গে সুসম্পর্কে বিশ্বাসী থাই সামরিক বাহিনী।

Reneta

১৩ অক্টোবর পরলোকগমন করেন থাইল্যান্ডের রাজা ভূমিবল । রাজধানী ব্যাংককে সিরিরাজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরফলে অবসান ঘটে তাঁর ৭০ বছরের রাজত্বের। রাজা ভূমিবলের বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এ কারণে জনসম্মুখে তাঁকে খুব একটা দেখা যেত না।

তিনি ছিলেন বিশ্বের দীর্ঘস্থায়ী রাজা। ২৩৪ বছর বয়সী চক্রি রাজবংশের তিনি ছিলেন নবম রাজা। ১৯৪৬ সালে তিনি সিংহাসনে আরোহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি সংগীতজ্ঞ, চিত্রকর ও নাবিক ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাই রাজাথাইল্যান্ডথাইল্যান্ডের রাজপরিবাররাজা ভূমিবল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT