চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোকের মাসে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
করোনাভাইরাস

শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ রংপুর সড়ক জোন,বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে শেষ মুহূর্তের ঈদ প্রস্ততি বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হন।

করোনা সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রার সচেতনতা অবলম্বনের অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিআরটিসিকে লাভবান করতে অনিয়মের দুষ্টক্ষত থেকে প্রতিষ্ঠানটিকে বের করে আনার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি দুঃখ করে বলেন, বিআরটিসিকে লাভবান করতে সরকার একের পর এক পদক্ষেপ নেওয়া স্বত্বেও এই প্রতিষ্ঠানটি লোকসানের বৃত্তে ঘুরপাক খাচ্ছে।

বিআরটিসির সেবার মান বৃদ্ধি ও অনিয়ম বন্ধ করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে সমন্বয় করে রুট পরিচালনারও নির্দেশ দেন মন্ত্রী।

Reneta

ওবায়দুল কাদের ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এবং মলমপার্টি ও অন্যান্য দূর্বৃত্তদের হাত থেকে যাত্রীদের রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার নির্দেশ দেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রংপুর এলাকার সড়ক অবকাঠামো উন্নয়নকে শেখ হাসিনা সরকার গুরুত্বের সাথে নিয়েছে জানিয়ে বলেন, সাসেক-২ এর পাশাপাশি আরও কয়েকটি সড়ক চারলেনে উন্নীতকরণে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।

তিনি মহাসড়কসমূহ সার্বক্ষণিক চলার উপযোগী রাখার নির্দেশ দিয়ে বলেন, সড়কে গর্ত হওয়ার সাথে সাথে মেরামত করতে হবে।

ওবায়দুল কাদের ঈদ পরবর্তী ফেরত যাত্রায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার আশংকা থাকায় সংশ্লিষ্টদের রেঞ্জ পুলিশ,হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সাথে সমন্বয় করার আহ্বান জানান। রংপুর বিআরটিএ’কে হুশিয়ার করে দিয়ে বলেন, দালাল চক্র থেকে বেরিয়ে আসতে হবে এবং এই প্রতিষ্ঠানটির সেবার মান দ্রুত বাড়াতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT