চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেয়ার হস্তান্তর হলেও বাংলাদেশে পণ্য সরবরাহ করবে সানোফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
স্বাস্থ্য
A A

সানোফি বাংলাদেশ লিমিটেডে থাকা শেয়ার মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সরবরাহ বজায় রাখবে সানোফি।

বুধবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়ে সানোফি’র পক্ষ থেকে বলা হয়, ‘বিশ্বজুড়ে নিজেদের ব্যবসার পোর্টফোলিও পুনর্গঠন করতে, উদ্ভাবনের ধারা বজায় রাখতে এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে পরিবর্তন আনতে সানোফি প্রতিনিয়ত তার সিদ্ধান্তে পরিবর্তন এনে থাকে।

সানোফি কতৃপক্ষ মনে করে, বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা পুরোপুরিভাবে কাজে লাগানোর ক্ষেত্রে সানোফি তার সেরা অবস্থানে নেই।’

এই অবস্থার পরিবর্তনে শেয়ার মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানায় সানোফি। তবে এমন সিদ্ধান্ত হলেও বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সরবরাহ বজায় রাখবে বলে সানোফি’র পক্ষ থেকে জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়: মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে সানোফি এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধানে রয়েছে যেটি নৈতিক এবং বিজ্ঞানসম্মত উপায়ে সানোফির পণ্য প্রচারে প্রতিষ্ঠানটির সুদীর্ঘ ঐতিহ্যের ধারা দীর্ঘ সময়ের জন্যে সমুন্নত রাখার পাশাপাশি রোগী এবং একই সাথে সানোফি বাংলাদেশ এর কর্মীদের কল্যাণে কাজ করে যাবে।

দীর্ঘ ষাট বছরেরও অধিক সময় জুড়ে বাংলাদেশে কাজ করে আসছে সানোফি। রোগীদের চিকিৎসায় সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক এবং সর্বোচ্চ মানসম্পন্ন স্বাস্থ্যসেবা সরবরাহ অব্যাহত রাখতে সানোফি প্রতিশ্রুতিবদ্ধ।  প্রায় ১০০টি দেশে ১০ লক্ষেরও বেশি লোক নিয়ে সানোফি বৈজ্ঞানিক উদ্ভাবনকে বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা সমাধানে রূপান্তর করছে বলে বিবৃতিতে বলা হয়।

দেশের সকল চিকিৎসক এবং রোগীদের আশ্বস্ত করে সানোফি কর্তৃপক্ষ জানিয়েছে: সানোফি ব্র্যান্ডের পণ্যসমূহের সরবরাহ অব্যাহত থাকবে। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে কর্মীদের স্বার্থ সংরক্ষণে সানোফি প্রতিশ্রুতিবদ্ধ। যদি বাংলাদেশ লিমিটেডে থাকা নিজেদের শেয়ার মালিকানা হস্তান্তর করে সানোফি, সেক্ষেত্রেও কর্মীদের চাকরীর নিশ্চয়তা নিশ্চিত করার লক্ষ্যে সামষ্টিকভাবে চাকরী স্থানান্তরের বিষয়ে আলোচনা করবে সানোফি এবং মালিকানা হস্তান্তরের সময় হতে পরবর্তী ১২ মাস পর্যন্ত চাকরীর নিশ্চয়তা নিশ্চিত করা হবে। (যদি মালিকানা হস্তান্তরের বিষয়টি পাকাপাকিভাবে চূড়ান্ত হয় তবেই এই পরিকল্পনা কার্যকর করা হবে)।

বিবৃতিতে বলা হয়, যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সানোফি এর সাথে জড়িত সকল পক্ষের সাথে নিবিড়ভাবে ও স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করে থাকে। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে রোগী ও কর্মীদের স্বার্থসুরক্ষায় এবং সকলের কল্যাণ নিশ্চিত করায় অগ্রাধিকার দিয়ে থাকে সানোফি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সুনীল ছেত্রীকে বাদ দিলে বাংলাদেশ-ভারত কোনো পার্থক্য নেই’

পরবর্তী

গণভবনে যুবলীগের বৈঠকে ফারুক-শাওনকে না রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পরবর্তী

গণভবনে যুবলীগের বৈঠকে ফারুক-শাওনকে না রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাবরি মসজিদ: শুনানি শেষ হলেও রায় হয়নি, আবারও নতুন মোড়

সর্বশেষ

ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT