দিনের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও নিম্নমুখী সূচকে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বুধবারের লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
বুধবার দিন শেষে ডিএসই সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৭শ ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ দিন হাতবদল হয়েছে ৩শ’ ২৮টি কোম্পানির ১ হাজার ১শ ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড যা আগের দিনের চেয়ে প্রায় ১শ’ ৩১ কোটি ৬৪ লাখ টাকা বেশি।
এর মধ্যে দাম বেড়েছে ১শ’ ১৮টির, কমেছে ১শ’ ৭৬টির এবং অপরিবর্তিত থাকে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।








