চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু কম, শনাক্ত বেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ২০, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আগের দিন করোনাভাইরাসে মৃত্যুর বিশ্বরেকর্ড গড়া ভারতে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমেছে। এই সময়ে ৩ হাজার ৮৮০ জনের মৃত্যু হয়েছে।

গত ৯ মে ৩ হাজার ৭৪৮ জনের মৃত্যুর পর এটাই সবচেয়ে কম মৃত্যু। গতকাল এই সংখ্যা ছিল ৪ হাজার ৫২৫ জন।

তবে দেশটিতে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক শনাক্ত নতুন রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৬১ জন। যেখানে আগেরদিন শনাক্ত ছিল ২ লাখ ৬৭ হাজার ১৭৪ জন।

এর আগে ১৮ মে শনাক্ত ছিল ২ লাখ ৬৭ হাজার ১৭৪ জন এবং ১৭ মে ভারতে কোভিড রোগী শনাক্ত ছিলেন ২ লাখ ৬৩ হাজার ৪৩ জনের মতো।

ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো-এর পরিসংখ্যান বলছে, মৃত্যু কমলেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে দৈনিক সংক্রমণের নতুন রের্কড এখন ভারতে।

এদিকে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে বলে সরকারি হিসাবে বলা হয়েছে।

Reneta

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, ভারতে সংক্রমণ গ্রামাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ায় বহু আক্রান্ত পরীক্ষার আওতার বাইরে রয়ে গেছেন, এতে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যার সঠিক চিত্র উঠে আসছে না। প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি হবে বলে ধারণা তাদের।

৫ এপ্রিল থেকে ভারতে প্রতিদিন লাখ লাখের বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে। শুধুমাত্র গত ১০ দিনে দেশটিতে প্রায় ৪০ লাখের মতো রোগী শনাক্ত হয়েছে।

মার্চের প্রথমদিকে প্রতি সপ্তাহে ভারতের পরীক্ষার সক্ষমতা প্রায় ৫০ লাখের মতো থাকলেও এখন তা বেড়ে সপ্তাহে প্রায় এক কোটি ৩০ লাখের মতো হয়েছে ।

গত কয়েকদিন ধরে দৈনিক ২০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হওয়ার পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য লকডাউন জারি করেছে। রোববার থেকে শুরু হওয়ার ১৫ দিনের এ লকডাউন ৩০ মে পর্যন্ত বজায় থাকবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া বাকি সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

চীন সফরে ট্রাম্পের সঙ্গে যাচ্ছেন না ফার্স্ট লেডি মেলানিয়া

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

মে ১৩, ২০২৬

বিশ্বের চোখে রাশিয়ার চেয়ে নেতিবাচক ভাবমূর্তিতে যুক্তরাষ্ট্র

মে ১৩, ২০২৬

ইসাক-গায়কোরেসকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সুইডেন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও দুই শিশুর মৃত্যু

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT