চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু-সংক্রমণ বেড়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আবারও বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু বেড়েছে। শেষ ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২৮ হাজার ২৫৬ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সারাবিশ্বে ১৯ সেপ্টেম্বর মৃত্যু হয়েছিল ৬ হাজার ৪৪০ জনের। আক্রান্ত ছিল ৪ লাখ ২৮ হাজারের ওপরে। মাত্র তিনদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে আরও এক লাখ। একই সময়ে তিন হাজারের বেশি মৃত্যু যোগ হয়েছে তালিকায়। শেষ ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৩১৯ জনের।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪৭ লাখ ৩২ হাজার ৬৬৯ জন। করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৮ লাখ ৮১ হাজার ৩৫৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৭৩৩ জন।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ২ হাজার ২২৮ জন, আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৩ হাজারের বেশি।

একই সময়ে পাল্লা দিয়ে মৃত্যু এবং আক্রান্ত বাড়ছে ব্রাজিলে। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ৮৩৯ জন, আক্রান্ত হয়েছে ৩৬ হাজারের বেশি। তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮১৭ জন, আক্রান্ত হয়েছে ১৯ হাজার।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৮৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৯৯ হাজার ৭৪৮ জন মানুষ মারা গেছেন।

Reneta

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৬২ হাজার ৩৪ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৮০ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৩১৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্রান্তকরোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীসংক্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT