বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াই টেকনোলজিস (বাংলাদেশ) তাদের বার্ষিক ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম-২০১৫ সম্পন্ন করেছে।
এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১৫ জন নবীন গ্র্যাজুয়েটদের নির্বাচিত করেছে হুয়াই ।
মাত্র শিক্ষাজীবন শেষ হওয়া প্রতিভাদের পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা ছাড়াই কাজের সুযোগ দিতে এই ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রামের আয়োজন করে হুয়াই। বাংলাদেশের তরুণ প্রতিভাদের পেশাগত বিকাশে এই প্রোগ্রামকেসামাজিক দায়বদ্ধতার অংশ বলে মনে করে হুয়াই।
হুয়াই বিশ্বের শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি পণ্য এবং সেবাদাতা প্রতিষ্ঠান এবং বিশ্বের ১৭০টিরও বেশী দেশে এটি পণ্য ও সেবা দিয়ে যাচ্ছে। বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ হুয়াই-এর সেবার গন্ডিতে রয়েছে। হুয়াই বাংলাদেশে বিগত কয়েক বছর ধরেই ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রম চালিয়ে আসছে।







