চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো ‘অপারেশন হিট ব্যাক’, তিন জঙ্গির লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

টিয়ারশেল নিক্ষেপ ও জঙ্গিদের সঙ্গে গোলাগুলির পর মৌলভীবাজারে নাসিরপুরের জঙ্গি আস্তানা নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা একটার দিকে সোয়াট এবং পুলিশের সদস্যরা বাড়িটির নিয়ন্ত্রণ নেয়। এর মাধ্যমে শেষ হলো ‘অপারেশন হিট ব্যাক’।

ওই জঙ্গি আস্তানা থেকে তিন জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। হতাহতের বিষয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা।

বুধবার রাতে ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হওয়ার চার ঘন্টা পরে রাত দশটার দিকে অপারেশন স্থগিত রাখা হয়। পরে বৃহস্পতিবার সকালে ওই জঙ্গি আস্তানায় আবার অপারেশন শুরু হয়। এসময় বাড়িটিকে লক্ষ্য করে টিয়ারশেল ছোঁড়া হয় এবং জঙ্গিদের সাথে গুলি-বিনিময়ের ঘটনা ঘটে। গুলি বিনিময়ের এক পর্যায়ে দুপুর দুইটার দিকে ওই বাড়ির ভিতর থেকে আর কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে আস্তানার নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা বাহিনী।

বাড়িটির ভেতরে ও আশপাশে পুলিশ ও সোয়াট অবস্থান করছে। এদিকে দুপুর ২ টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িটিতে প্রবেশ করে। ক্রাইম সিনের সদস্যরাও ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।

এছাড়া মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানাটিও ঘিরে রেখেছে পুলিশ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৌলভীবাজারে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের নতুন করে অভিযানে সকাল থেকেই বারবার বিঘ্ন ঘটছে।

নাসিরপুরে চলমান অভিযানটি শেষ হওয়ার পরই সেখান থেকে মৌলভীবাজার শহরে অবস্থিত বড়হাট এলাকায় গিয়ে, সেখানে অবস্থিত জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত একটি বাড়িতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট অভিযান শুরু করবে। বাড়িটির দো’তলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানা গেছে। বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্যারিসে চীনা নাগরিকদের শান্ত থাকার আহ্বান

পরবর্তী

আর্জেন্টিনার ১২ মাসের রাজত্ব ব্রাজিলের দখলে

পরবর্তী

আর্জেন্টিনার ১২ মাসের রাজত্ব ব্রাজিলের দখলে

কুমিল্লায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা

সর্বশেষ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT