চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হচ্ছে ‘র‌্যাম্বো’, ট্রেলারে সিলভেস্টারের দাপট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ৩১, মে ২০১৯
বিনোদন
A A

র‍্যাম্বো খ্যাত হলিউডের তুমুল জনপ্রিয় সিলভেস্টার স্ট্যালোন  বয়স এখন বাহাত্তর ছাড়িয়েছে। কিন্তু তাতে কী? এই বয়সেও ‘র‍্যাম্বো’র পঞ্চম ও শেষ সিক্যুয়ালে অভিনয় করে সবার মুখে তার নাম! ৩০ মে ‘র‌্যাম্বো’র শেষ কিস্তির ট্রেলারের পর বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছে স্টেলনের অভিনয়।

গেল বছরই শোনা যায়, শেষ হতে চলেছে র‌্যাম্বো ফ্র্যাঞ্চাইসের সিনেমা। সেসময় কাউবয় হ্যাট মাথায় দিয়ে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে র‍্যাম্বো রূপে দেখা যায় সিলভেস্টারকে। তখন থেকেই দর্শক মনে তীব্র আগ্রহ তৈরি ছবিটি, বৃহস্পতিবার ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে সেই আগ্রহ আরো তীব্র করে তুললো ‘র‌্যাম্বো: লাস্ট ব্লাড’।

ভিয়েতনামের যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘র‌্যাম্বো’র এই পঞ্চম কিস্তির চিত্রনাট্য লিখছেন ম্যাথিউ কিরুলনিক আর পরিচালনা করবেন আদ্রিয়ান গ্রুনবার্গ। ছবিতে তাকে ভিয়েতনামের একজন পশু চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। ছবিতে কিডন্যাপ হওয়া একটি মেয়েকে উদ্ধারের জন্য আমেরিকা-মেক্সিকো বর্ডার পার হতে হবে এবং মেক্সিকোর মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে তার।

অ্যাকশনে ভরপুর ‘র‍্যাম্বো: লাস্ট ব্লাড’ এই বছরের ২০ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ডেভিড মোরেলের উপন্যাস অবলম্বনে নির্মিত আমেরিকান অ্যাকশন চলচ্চিত্র সিরিজটি ১৯৮২ সালে। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেন মার্কিন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। ‘র‍্যাম্বো: লাস্ট ব্লাড’-এর আগে এখন পর্যন্ত এ সিরিজের চারটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো ফার্স্ট ব্লাড(১৯৮২), র‍্যাম্বো: ফার্স্ট ব্লাড পার্ট-২(১৯৮৫), র‍্যাম্বো-৩(১৯৮৮) এবং র‍্যাম্বো ৪(২০০৮)।

Jui  Banner Campaign
ট্যাগ: র‍্যাম্বোলিড বিনোদনসিলভেস্টার স্ট্যালোনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হজের ভিসা দেওয়া শুরু আজ, আগাম প্রস্তুতিতে সৌদি আরব

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT