বিআরবি কেবলস বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা শেষ হচ্ছে আজ। টি-টুয়েন্টি এই টুর্নামেন্টে খেলা হবে যথারীতি ২টি ম্যাচ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং বরিশাল বুলস। খেলা শুরু হবে দুপুর ২টায়। ছয় ম্যাচ খেলে চারটিতে জিতেছে সাকিব আল হাসানের রংপুর। মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল পাঁচ ম্যাচ খেলে জয়ী হয় চারটিতে।
দিনের অপর ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চিটাগং ভাইকিংস। এ ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ছয় ম্যাচ খেলে জয়লাভ করে চারটিতে। সাত ম্যাচ খেলে দুটিতে জয় পায় তামিম ইকবালের চিটাগং ভাইকিংস।







