শেষ সময়ে জমে উঠেছে ঈদের জুতোর বাজার। সব বয়সীদের জন্য নানা ডিজাইনের জুতোর পসরা সাজিয়েছেন দোকানীরা। শো’-রুমগুলোতে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের জুতো।
ঈদ মানেই নতুন পোশাকের সাথে নতুন জুতো। পোশাকের মতো তাই মানানসই জুতো নির্বাচনে সচেতন ক্রেতারা।
বরাবরের মতো মেয়েদের জুতোর কালেকশনে ডিজাইন অসংখ্য। হিল-সেমিহিল কিংবা স্লিপারের জুতোগুলোতে প্রাধান্য পেয়েছে সাতরঙা পাথরের কারুকাজ। কাপড়ের তৈরি নানা ফুলের নকশায় তৈরি নাগড়া জুতোর চাহিদাও বেশ।
কনভার্স, লোফার জুতো পছন্দ ছেলেদের। এছাড়াও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জুতোর প্রতি আগ্রহ আছে অনেকের।
গোলাপী, বেগুনী, সাদা আর সোনালী রঙে বাচ্চাদের জুতোগুলো নজর কাড়ছে। জুতোর পাশাপাশি দেশীয় বিভিন্ন শো রুমগুলোতে মিলছে জুতোর সাথে মানানসই ব্যাগও।
বিস্তারিত দেখুন জাকিয়া হিমুর ভিডিও রিপোর্টে










