আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার রাতে সুইডেনকে ১-২ গোলে হারিয়েছে চিলি।
ভিদালের গোলে ২২ মিনিটে চিলি এগিয়ে যাওয়ার পর সুইডেন ম্যাচে ফেরে ঠিক পরের মিনিটে। ভিক্টরের পাস ধরে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে গোল করে দলকে সমতায় ফেরান ওলা টোইভোনেন।
চিলি জয়সূচক গোলটি পায় ৯০ মিনিটের সময়। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে মার্কোস বোলাডজ ডান পায়ের শটে বল জালে জড়ান।
রাশিয়া বিশ্বকাপে সুইডেন খেলবে ‘এফ’ গ্রুপে। জুনের ১৮ তারিখ তাদের প্রথম প্রতিপক্ষ কোরিয়া রিপাবলিক।
টানা দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি এবার বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি।
শনিবার মোট ১২টি আন্তর্জাতিক প্রীতিম্যাচ ছিল। সাউথ কোরিয়াকে ১-২ গোলে হারিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড। কিউরাসাওয়ের বিপক্ষে বলিভিয়া ১-১ গোলে ড্র করেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে পেরু জিতেছে ২-১ গোলে। মেক্সিকো ৩ গোল দিয়েছে আইসল্যান্ডের জালে। আর্মেনিয়া-ইস্তোনিয়ার ম্যাচে কেউ জেতেনি। কানাডা নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ১-০ গোলে।
এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে জর্জিয়া, সাউথ আফ্রিকা এবং রোমানিয়া।







