চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ষোলোতে বার্সা, দৌড়ে জুভেন্টাসও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ পূর্বাহ্ন ২৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে বার্সেলোনা ও জুভেন্টাস কেউ কারও জাল খুঁজে নিতে পারেনি। বুধবার রাতে গোলশূন্য ড্র করেছে দুদল। পয়েন্ট ভাগাভাগির পরও অবশ্য এক ম্যাচ হাতে রেখেই গ্রুপের সেরা হয়ে নক আউট পর্বে পা রেখেছে কাতালান জায়ান্টরা।

‘ডি’ গ্রুপে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। জুভেন্টাসের পয়েন্ট ৮। ইতালিয়ান জায়ান্টরাও শেষ ষোলোর পথেই আছে। নক আউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে গ্রুপের অন্য দল অলিম্পিয়াকোসও। একই রাতে পর্তুগালের স্পোর্টিং সিপিকে ৩-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তিনে গ্রিসের দলটি।

তবে স্পোর্টিংয়ের চেয়ে একঅর্থে শেষ ষোলোর দৌড়ে এগিয়ে জুভেন্টাসই। গ্রুপের শেষ ম্যাচে ৬ ডিসেম্বর অলিম্পিয়াকোসের মাঠে নামবে জুভরা। সেখানে একই রাতে স্পোর্টিংকে পরীক্ষা দিতে হবে বার্সার মাঠে।

ন্যু ক্যাম্পে প্রথম লেগে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। সেই মেসিকে সাইডবেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছিলেন কোচ ভালভার্দে। আক্রমণে সেটির ছাপ পড়েছে স্পষ্ট।

ঘরের মাঠে প্রথম জোড়াল আক্রমণটি গড়েছে জুভেন্টাসই। ১৯ মিনিটে পাওলো দিবালার সেই প্রচেষ্টায় দেয়াল হয়ে দাঁড়ান অতিথি গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন। ২২ মিনিটের সময় রাকিটিচের ফ্রি-কিক পোস্টে লেগে ফেরত আসে।

Reneta

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মেসি ম্যাজিকের আশায় নড়েচড়ে বসেন সকলে। ৫৬ মিনিটে জেরার্ড দেলেফেউকে উঠিয়ে মেসিকে পাঠান কোচ। ৬৪ মিনিটে ফ্রি-কিক ক্রসবারের অনেকটা উপর দিয়ে মেরে প্রথম সুযোগটি নষ্ট করেন মেসি। ম্যাচের বাকি অংশে তাতেই আটকে থাকে তার ঝলকের প্রত্যাশা। ম্যাচও শেষ হয় গোলশূন্য ড্রয়েই।

Jui  Banner Campaign
ট্যাগ: জুভেন্টাসবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

টি-টুয়েন্টি বিশ্বকাপ: গ্রুপিংয়ের যত ‘মারপ্যাঁচে’ নজর রাখতে হবে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের দ্বিতীয় শপথের বৈধতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলার পরিবর্তে ‘রাজনৈতিক’ প্রতিদ্বন্দ্বিতা চলে ভারত-পাকিস্তান ম্যাচে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খেলাধুলার মতো শিল্প ও সংস্কৃতিকেও সমান গুরুত্ব দেয়া উচিত: জয়

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT