বরিশাল বুলস তাদের লিগ পর্বের শেষ ম্যাচটিতে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। বরিশালের হেরে যাওয়ার এক ম্যাচ হাতে হাতে থাকলেও বিদায় নিতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লাকেও।
রংপুরের বিপক্ষে রবিবার নিজেদের শেষ ম্যাচ জিতলেও ১২ পয়েন্ট হওয়ার কোনও সুযোগ নেই কুমিল্লার।
শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। এই ম্যাচের আগে চিটাগং ভাইকিংস, খুলনা টাইটানস ও রংপুর রাইডার্সের পয়েন্ট সংখ্যা সামান ১২। অবশ্য নেট রানরেটে এগিয়ে চিটাগং ভাইকিংস।

দিনের শেষ ম্যাচটিতে চিটাগং জিতে গেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেরা চার নিশ্চিত করবে তারা। কিন্তু চিটাগং হেরে গেলে, রাজশাহীর পয়েন্ট সংখ্যা হবে ১২। সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে রাজশাহীর ১২ পয়েন্ট হবে। সেরা চারে যেতে অবশ্য জয়ের বিকল্প নেই রাজশাহীর সামনে। হারলেই বাদ হয়ে যাবে ড্যারেন স্যামির নেতৃত্বে খেলা রাজশাহী কিংস।
সবার আগে শুক্রবার চিটাগংকে গুড়িয়ে দিয়ে শীর্ষে থেকেই সেরা চার নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।










