চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তে ‘গাঙ্গুবাঈ’র নাম বদলের পরামর্শ সুপ্রিম কোর্টের!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

মুক্তির মাত্র দু’দিন আগে বানশালি প্রোডাকশনকে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বছর চারেক আগে ‘পদ্মাবৎ’ মুক্তির আগেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি। বিতর্কের মুখে নাম বদলাতে বাধ্য হয়েছিলেন তিনি। এবারও একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। তবে মুক্তির মাত্র দু’দিন আগে বুধবার বানশালি প্রোডাকশনকে নাম পরিবর্তনের পরামর্শ দিল সুপ্রিম কোর্ট।

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিটিকে ঘিরে দায়ের হয়েছে একাধিক মামলা। সব অভিযোগ শুনে এই রায় জানিয়েছে সুপ্রিম কোর্ট। রায় শুনে ঝামেলায় পড়েছেন বানসালি। কারণ ছবির প্রচারণা চলেছে এই নামে। ইতিমধ্যেই ছবির অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ছবির নাম পরিবর্তন করা প্রায় অসম্ভব।

হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ অবলম্বনে তৈরি ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। গাঙ্গুবাইয়ের পরিবার আইনি নোটিশ ধরিয়েছে পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বানশালিকে এবং লেখক হুসেন জাইদিকে। মানহানির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আলিয়ার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে এই মামলায়।

এই প্রসঙ্গে গাঙ্গুবাইয়ের দত্তক পুত্রের আইনজীবী নরেন্দ্র দুবে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘কেউই চাইবে তার মা-কে কেউ যৌনকর্মী হিসাবে তুলে ধরুক। একজন যৌনকর্মীর সন্তানও সেটা চাইবে না। শুধুমাত্র টাকার জন্য গাঙ্গুবাইয়ের চরিত্র হনন করা হচ্ছে। এটা শুধু মা-ছেলের সম্পর্কের বিষয় নয়, এটা প্রত্যেকটা নারীর সম্মানের বিষয়। কোনও নারী চাইবে না এমন নগ্ন ও অশ্লীল ভাবে তাকে তুলে ধরা হোক। হুসেন জাইদি তার বইতে যা লিখেছেন সেটা যদি আমরা মেনেও নেই, তাহলেও উনি বলেছেন গাঙ্গুবাই কোনওদিন চাননি যৌনকর্মী হতে। তাহলে কেন তাকে ওইভাবে প্রদর্শিত করা হবে? উনি একজন সমাজকর্মী ছিলেন। মোরারজি দেশাই, জহরলাল নেহেরু থেকে অটল বিহারী বাজপেয়ী উনার সঙ্গে দেখা করতে আসতেন নির্বাচনের সময়। কারণ তিনি কামাঠিপুরার নেত্রী ছিলেন। উনি যৌনকর্মীদের অধিকারের লড়াই লড়েছেন।

বম্বে হাইকোর্টে এই ছবির বিরুদ্ধে মামলা করেন কামাঠিপুরা অঞ্চলের বাসিন্দারা। তাদের দাবি, গোটা কামাঠিপুরা অঞ্চলকে ছবিতে যেভাবে যৌনপল্লী হিসেবে দেখানো হয়েছে তা ঠিক নয়।

Reneta

২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি।’ ছবিটি নিয়ে সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ তুঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটগাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নার্সের সাথে বিতর্কে রোগীর স্বামীকে কুপিয়ে জখম

পরবর্তী

ক্লপের ছকে ইপিএলের শিরোপা দৌড়ে লিভারপুল

পরবর্তী

ক্লপের ছকে ইপিএলের শিরোপা দৌড়ে লিভারপুল

'মিত্র শক্তির সিদ্ধান্তের পর রাশিয়ার হামলার জবাব'

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT