চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তে অনিশ্চয়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

জাতিসংঘের বিভিন্ন সংস্থার আপত্তির মুখে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন। আজ থেকে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত। তবে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানিয়েছে, প্রত্যাবাসন ঠিক কবে কখন হবে তা জানা যাবে আজই।

গত সোমবার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তৃতীয় দফায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে আজ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে একমত হয় বাংলাদেশ ও মিয়ানমার।

প্রতিদিন দেড়শ জন করে প্রথম দফায় মোট ২ হাজার ২শ’ ৬০ জন রোহিঙ্গাকে ১৫ দিনে মিয়ানমারে ফেরত পাঠানোর কথা ছিল। প্রত্যাবাসন শুরুর সব প্রস্তুতি চূড়ান্ত করা হলেও আজ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রত্যাবাসন প্রক্রিয়া সফল করার লক্ষ্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন-আরআরআরসির কর্মকর্তারা বুধবার দফায় দফায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠক শেষে আরআরআরসির কমিশনার জানিয়েছেন, ইউএনএইচসিআর এর পক্ষ থেকে প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত রোহিঙ্গাদের সাথে কথা বলে তাদের সেই মতামতগুলো ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো তাদের কিছুই জানানো হয়নি।

মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরার মত অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি জানিয়ে আগে থেকেই প্রত্যাবাসন শুরুর বিরোধিতা করে আসছিল জাতিসংঘের বিভিন্ন সংস্থা। সবশেষ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাশেলেট এক বিবৃতিতে প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিতের আহ্বান জানান।

তবে এই প্রক্রিয়ার মাঝেই জাতিসংঘের থার্ড কমিটি মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের ঘটনা তদন্ত করার জন্য একটি নিরপেক্ষ কর্মপন্থা প্রতিষ্ঠার তাগিদ দিয়ে খসড়া প্রস্তাব বিবেচনা করেছে। আগামী শুক্রবার ভোটাভুটিতে এটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: বাংলাদেশরোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা

পরবর্তী

ইসির মনোনয়নপত্রে লিঙ্গ বৈষম্য!

পরবর্তী
নির্বাচন কমিশন-নির্বাচনের প্রস্তুতি

ইসির মনোনয়নপত্রে লিঙ্গ বৈষম্য!

হ্যাটট্রিক হারে বিশ্বকাপ থেকে মেয়েদের বিদায়

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT