চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তেও নির্বাচনী আচরণবিধি মানতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:২৫ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A
নির্বাচনী প্রচারণা-শুক্রবার শেষ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১১ ডিসেম্বর থেকে উৎসবমুখর পরিবেশে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল, শুক্রবার সকাল ৮টায় তা শেষ হচ্ছে। প্রথম দিকে তেমন কোনো সহিংসতার খবর পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কিন্তু সেটা দেশব্যাপী উৎসবে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।

এরপরও গত ১৬ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা নানাভাবে প্রচারণা চালিয়ে গেছেন ভোটারদের আকৃষ্ট করতে। এই প্রচারণার মাধ্যমে কে কত বেশি ভোটারদের কাছে পৌঁছাতে পেরেছেন তার ফল পাওয়া যাবে ৩০ ডিসেম্বর।

এবার নির্বাচনী প্রচারণায় নতুনত্বের ছোঁয়া ছিল লক্ষ্যণীয়। এবারই প্রথম ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভোট চেয়েছেন প্রার্থীরা। যা আগে কখনোই বাংলাদেশের নির্বাচনে দেখা যায়নি। ডিজিটাল প্রচারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সব চেয়ে বেশি সরব থাকলেও অন্যান্য দলের প্রার্থীরাও একেবারে পিছিয়ে ছিলেন না। বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীরাও এবার ডিজিটাল প্রচারণা চালিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে, অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।

আমরা আশা করি, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব প্রার্থীরা এই বিধিনিষেধ এবং অন্যান্য সকল আচরণবিধি মেনে চলবেন। এছাড়া প্রার্থীরা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে বাড়িতে ফিরতে পারেন, এ বিষয় নিশ্চিত করা সকল প্রার্থী এবং নির্বাচন কমিশনের দায়িত্ব।

আমরা বরাবরের মতো দৃঢ়ভাবে বলতে চাই, নির্বাচন মানে সহিংসতা, আচরণবিধি লঙ্ঘন আর ভয়ের সংস্কৃতি নয়। নির্বাচন মানে হোক অবাধ ও উৎসবমুখর পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের সংস্কৃতি। এমন সংস্কৃতি গড়ে তোলা শুধুমাত্র নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, সব প্রার্থীসহ সবাইকে এগিয়ে আসতে হবে। তবে এক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও কঠোর ভূমিকায় অবতীর্ণ হওয়ার কোনো বিকল্প নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আচরণবিধিনির্বাচননির্বাচন কমিশননির্বাচনী আচরণবিধিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT