চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ভালোর আশায় একাদশে এক পরিবর্তন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
সাউথ আফ্রিকা ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা সফরের শেষ টি-টুয়েন্টি ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শফিউলের পরিবর্তে দলে ঢুকেছেন লিটন কুমার দাস। টস জিতে আগে বোলিং করবে সাকিব আল হাসানের দল।

অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের আরেকটি অধ্যায় শুরু হয় সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে। ২০ রানে হেরে যায় বাংলাদেশ।

২০০৯ সালেই টি-টুয়েন্টি ক্রিকেটে দেশের অধিনায়কত্ব করেন সাকিব। সে বছর ২ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। টেস্ট ও ওয়ানডে অধিনায়কত্বের প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেলেও টি-টুয়েন্টিতে নেতা হিসেবে এখনো জয়ের মুখ দেখেননি।

৯টি টেস্টে অধিনায়কত্ব করে ১টিতে জয় পেয়েছেন, বাকিগুলোতে হেরেছেন। ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন ৫০টি ম্যাচে। এর মধ্যে জয় ২৩টিতে, হার ২৬টিতে।

এই সফরে ৩৩৩ রানে প্রথম টেস্ট এবং ইনিংস ও ২৫৪ রানে দ্বিতীয় টেস্ট হারে বাংলাদেশ। ওয়ানডেতেও হার বিশাল ব্যবধানে। ১০ উইকেটে হার দিয়ে শুরু, পরের দুই ম্যাচে ১০৪ ও ২০০ রানে পরাজয়।

অবসর নেওয়ায় টি-টুয়েন্টিতে নেই মাশরাফী। চোটের জন্য নেই তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। সাউথ আফ্রিকার একাদশে দুই পরিবর্তন। ডি ককের পরিবর্তে ঢুকেছেন মোসলে। প্যাটারসনের পরিবর্তে প্রিটোরিয়াস।

Reneta

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

সাউথ আফ্রিকা: জেপি ডুমিনি (অধিনায়ক) , হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, মোসলে, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিংক, বিউরান হেনড্রিকস, ডেভিড মিলার, প্রিটোরিয়াস, অ্যারন ফ্যাঙ্গিসো, অ্যান্ডিলে ফেলুকোও।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT