বিশ্বে সমাজতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর দেহভস্ম সমাহিত করতে রাজধানী হাভানা থেকে সান্তিয়াগো শহরে নেয়া হয়েছে।
৬শ’ মাইল শবযাত্রা শেষে কাস্ত্রোর দেহভস্ম অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সান্তিয়াগোর আওয়ার লেডি অব অ্যাসাম্পশন ক্যাথিড্রালে পৌঁছায়। ওই সময় কাস্ত্রোর ভক্তরা সান্তিয়াগোর পথে পথে ‘আমিই কাস্ত্রো’ শ্লোগানে শেষবারের মতো তাকে বিদায় জানান।
সান্তিয়াগোতে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সেসপেদিস পার্কে জাতীয় বীর হোসে মার্তির পাশে কাস্ত্রোকে সমাহিত করা হবে।
কিউবার বর্তমান প্রেসিডেন্ট এবং ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনাসহ বিশ্ব নেতৃবৃন্দ ওই অনুষ্ঠানে যোগ দেবেন।








