চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বলে মোস্তাফিজকে যে পরামর্শ দেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

৬ বলে দরকার ছিল ৯ রান, হাতে ৪ উইকেট। মোস্তাফিজুর রহমান প্রথম ৫ বলে দিলেন মাত্র ২। তাতে শেষ বলে রংপুর রাইডার্সের দরকার পড়ল ৭ রান। স্ট্রাইকে রাইলি রুশো থাকায় রাজশাহী কিংসের জয় লিখে ফেলার উপায় ছিল না। ছক্কা হয়ে গেলেই ম্যাচ টাই, আরও একটি সুপার ওভার! লো-স্কোরিং ম্যাচেও শের-ই-বাংলা স্টেডিয়ামের শেষটায় চলেছে এমনি জল্পনা। কাটার মাস্টার অবশ্য ১ রানের বেশি দেননি ফাইনাল ডেলিভারিতে।

বলটি ডেলিভারির আগে মেহেদী হাসান মিরাজ দলের তিন সতীর্থের সঙ্গে হাঁটু গেড়ে বসে ছোট্ট একটা সভা করে ফেলেন। বোলার মোস্তাফিজ ছাড়াও সেখানে ছিলেন মোহাম্মদ হাফিজ ও সৌম্য সরকার। রোমাঞ্চকর ম্যাচটি ৫ রানে জিতে কিংস অধিনায়ক মিরাজ জানালেন কী আলাপ-আলোচনা চলছিল তাদের মধ্যে।

‘মোস্তাফিজকে আমি একটা কথাই বলার চেষ্টা করেছি, আমার কথা, সৌম্য সরকার ভাইয়ের কথা কিংবা হাফিজ ভাইয়ের কথাও শোনার দরকার নেই! ও যদি নিজের পরিকল্পনায় ভালো বোলিং করে তবে ভালো করে। তিনজনের কথা যখন মাথায় নেবে নিজেরটা করতে পারবে না। বলেছি তুই ফিল্ড সেটআপ করে তোর মতো বোলিং কর। সৌম্য ভাইও একই কথা বলেছে। কিন্তু হাফিজ ভাই বিভিন্নরকম কথা বলছিল। আমি আর সৌম্য বলছিলাম না, তুই তোর মতো কর। ও নিজের মতো বোলিং করলে ফিজ ভালো করে। আমরা ওকে ওর মতো বোলিং করতে সহায়তা করেছি। এ কারণে ম্যাচটা জিততে পেরেছি। জানি মোস্তাফিজ কী ধরনের বোলার আর কী ধরনের মানুষ।’

শেষ ওভারে ৬টি ডেলিভারিই ছিল কাটার। প্রথম বলে রুশো ডিপ পয়েন্ট খেলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদলাতেই বদলে যায় ম্যাচের ভাগ্য। ফিজের পরে তিন ডেলিভারি ব্যাটেই ছোঁয়াতে পারেননি ফরহাদ রেজা। ওভারে পঞ্চম বলটাও ডট হতে পারত। তবে উইকেটরক্ষকের হাতে বল গেলে এক রানের জন্য প্রান্ত বদলে ফেলেন দুই ব্যাটসম্যান।

শেষ বলে ব্যাটে সংযোগ ঘটিয়েও ১ রানের বেশি নিতে পারেননি রুশো। ২২ গজে মোস্তাফিজ বল হাতে কিং হয়ে ওঠায় প্রোটিয়া ওপেনারের ৪৪ রানের অপরাজিত ইনিংসটি দেখেনি আলোর মুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ গোল, ২ হ্যাটট্রিক, সুয়ারেজ ঝলকে বড় জয় মিয়ামির

মে ২৫, ২০২৬

পাকিস্তানে সামরিক ট্রেনে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাফার দিনে কাবা শরীফের সরাসরি ওপরে সূর্য থাকবে

মে ২৫, ২০২৬

ঈদের দিনে বৃষ্টির আশঙ্কা, ৫ বিভাগে হতে পারে ভারি বর্ষণ

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT