চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বলের ছক্কায় শেখ জামালের বাজিমাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ২২, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দল প্রথমে ব্যাট করে রান তোলে ২৪০। চলতি ডিপিএলে এই সংগ্রহ একরকম লো-স্কোরই! সেই সংগ্রহেও হাড্ডাহাড্ডি লড়াই জমল। সেটিও আবার যেনতেন নয়, শেষ ওভারে দরকার ১২ রান, আর শেষ বলে ৫। ব্যাটসম্যান মারলেন ছক্কা। এমন রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানের বিপক্ষে শেষঅবধি জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দুই উইকেটে জেতা ম্যাচে শেখ জামালের নায়ক মোহাম্মদ এনামুল হক।

২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে হাসানুজ্জামানকে (৫) হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে শক্ত ভীত গড়ে দেন ইমতিয়াজ হোসেন ও তানভীর হায়দার। ৩৯ রান করে তানভীর আউট হলেও হাফসেঞ্চুরি তোলেন ইমতিয়াজ। ১০২ বলে ১০ চারে তিনি করেন ৭৪ রান।

ইমতিয়াজ-তানভীর ফেরার পর ছোট ছোট ইনিংস খেলে জয়ের পথেই ছিল দল। কিন্তু নাসির হোসেন ২৫, অ্যাসেলা গুণারত্নে ২০ ও অধিনায়ক নুরুল হাসান ৩২ রান করে আউট হতেই শঙ্কায় পড়ে শেখ জামাল।

জিয়াউর রহমান ৬ এবং তাইজুল ইসলাম ৩ রানে ফিরে গেলে চূড়ান্ত বিপদে পড়ে দলটি। কিন্তু একপাশ ধরে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এনামুল।

শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম তিন বলে আসে চার রান। সঙ্গে একটি উইকেটও যায়। পরের দুই বলে তিন রান। আর শেষ বলে প্রয়োজন পড়ে ৫ রান। সেই বলে ছক্কা মেরে খেলা শেষ করে দেন এনামুল। ১৭ দুই চার ও এক ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন তিনি।

মোহামেডানের হয়ে সোহাগ গাজী তিনটি ও চতুরাঙ্গা ডি সিলভা দুটি উইকেট নেন।

Reneta

মোহামেডানের হয়ে এই ম্যাচে হাফসেঞ্চুরি করেন আব্দুল মাজিদ। তবে খুবই ধীরগতির ব্যাটিং করেছেন তিনি। ৫২ রান করতে খেলেন ৯০ বল। মাজিদ রান পেলেও শূন্যরানে আউট হন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এবং ধারাবাহিক ব্যাটসম্যান তুষার ইমরান। এদিন ভালো করতে পারেননি অধিনায়ক রকিবুল হাসানও (১৪)।

মাজিদ বাদে টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ব্যর্থ হলেও মিডলঅর্ডারে রান পেয়েছেন মোহাম্মদ আশরাফুল ও চতুরাঙ্গা ডি সিলভা। ৭৪ বলে পাঁচ চারে ৪৪ রান করেন আশরাফুল। তবে এক রানের আক্ষেপ নিয়ে ফেরেন সিলভা। ৩৯ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৯ রান করে শ্রীলঙ্কান এ ব্যাটসম্যান।

শেষদিকে সোহাগ গাজী ২৪ বলে ৩২ রান ছাড়া বাকিদের কেউ উল্লেখ করার মতো ইনিংস খেলতে পারেননি।

শেখ জামালের হয়ে সালাউদ্দিন সাকিল তিনটি ও লঙ্কান বোলার আসেলা গুণারত্নে দুটি উইকেট নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিপিএলমোহামেডানলিড স্পোর্টসশেখ জামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT