চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ পর্যন্ত মমই কি ‘দহন’-এর আরেক নায়িকা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০৩, জুন ২০১৮
বিনোদন
A A

নির্মাণের আগে নায়িকা নির্বাচন নিয়ে আলোচনায় তুঙ্গে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবি ‘দহন’। প্রথমে জানানো হয়, পূজা চেরি ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন আরেক নায়িকা। ৩০ এপ্রিল ছবির মহরতে ঘোষণা করা হয়, চ্যানেল আই লাক্সতারকা আজমেরি হক বাঁধন হলেন সেই কাঙ্ক্ষিত পাত্রী। এরপর ২২ মে জানা যায়, ব্যক্তিগত কারণে বাঁধন ছবিটি করছেন না।

তারপরে আন-অফিসিয়ালি উঠে আসে চিত্রনায়িকা পূর্ণিমার নাম। জাজ-পূর্ণিমা দু-পক্ষই ছিল ইতিবাচক। কিন্তু শেষ সময়ে পূর্ণিমা বেঁকে বসেন। জানান, তিনিও থাকছেন না দহন-এ। তাহলে কে হবেন আরেক নায়িকা? চ্যানেল আই অনলাইনের কাছে একটি সূত্র নিশ্চিত করেছে লাক্সতারকা অভিনেত্রী জাকিয়া বারী মম-ই হচ্ছেন ‘দহন’-এর আরেক নায়িকা!

তবে ‘দহন’-এ মমর অভিনয়ের বিষয়টি নিয়ে এখনই মুখ খুলছেন না কেউ। ছবির পরিচালক রায়হান রাফী চ্যানেল আই অনলাইনকে বলেন, নতুন যিনি থাকবেন তার সঙ্গে সাইনিং হয়ে গেছে। চমক দিয়ে তার নাম ঘোষণা করতে চাই। তিনি বলেন, উত্তরায় ‘দহন’-এর শুটিং শুরু হবে ৬ জুন। ৫ জুন সবার ফাইনাল লুক টেস্ট হবে। সিয়াম-পূজার সঙ্গে আরেক নায়িকা নিয়েই শুটিং শুরু করবো। তখন জানা যাবে, নতুন কে থাকছে।

মমর বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়ে রায়হান রাফী বলেন, এটা নিয়ে এখন কিছু বলতে চাইছি না। সময় হলে সবাই জানতে পারবেন।

এ বিষয়ে জানার জন্য মমর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন, ‘দহন’-এ নতুন নায়িকা থাকছেন মমই। ছবিতে তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে।

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন মম। পরের বছর তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে তার আবির্ভাব ঘটে।

প্রথম ছবিতেই মম লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর নাটকে নিয়মিত হলেও ২০১৪ সালে জায়েদ খান ও আনিসুর রহমান মিলনের সঙ্গে ‘প্রেম করব তোমার সাথে’ এবং ২০১৫ সালে আরিফিন শুভ সঙ্গে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিগুলোতেও কাজ করেন।

জানা গেছে, ‘দহন’ একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি। ছবিতে সিয়ামকে দেখা যাবে নেশাগ্রস্ত যুবকের চরিত্রে। আর পূজাকে দেখা যাবে গার্মেন্টস কন্যার চরিত্রে। আরও থাকবেন ফলজুর রহমান বাবু। এটি কোনো যৌথ প্রযোজনার ছবি নয়। এককভাবে ছবিটি প্রযোজনা করছে দেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

ছবি: সংগৃহিত

ট্যাগ: আজমেরী হক বাঁধনজাকিয়া বারী মমজাজ মাল্টিমিডিয়াদহনপূজা চেরিপূর্ণিমালিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮০ প্লাস্টিক ব্যাগ গিলে তিমির করুণ মৃত্যু

পরবর্তী

‘সরকার একটি এতিম জেনারেশন তৈরি করতে চায়’

পরবর্তী
ফাইল ছবি

‘সরকার একটি এতিম জেনারেশন তৈরি করতে চায়’

রোনাল্ডোর গ্রেটেস্ট একাদশে নেই রোনালদো

সর্বশেষ

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT