চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ পর্যন্ত থাকতে পারলে বিজয় সুনিশ্চিত: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে পারলে বিজয় আমাদের সুনিশ্চিত।

রোববার দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আমরা চেষ্টা করছি শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে। সরকার ও নির্বাচন কমিশন সেখানে বড় রকমের বাধা সৃষ্টি না করলে আমাদের বিজয় সুনিশ্চিত।

Banglabid

জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী ঘোষণা কখন হবে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ নির্বাচন কোনো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি যে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে। আমরা বারবার একথা বলেই যাচ্ছি। আমরা নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রেখেছি, নির্বাচনে অংশ নিতে চাই।

ফখরুল আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। নির্বাচন কমিশন ও সরকারের আচরণে এটা বুঝা যায়নি নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে তাদের কোনো আগ্রহ আছে। এখনও আমাদের নেতাদের গ্রেপ্তার করছে। যারা সম্ভাব্য প্রার্থী তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের সিনিয়র লিডারদেরও আটকে রাখা হয়েছে। তারপরও আমরা নির্বাচনের যে কাজগুলো আছে সেগুলো শেষ করছি। গত চার দিন আমাদের, ২০ দলের ও ঐক্যফ্রন্টের প্রার্থীর সাক্ষাতকার হয়েছে। এখন আমরা এটাকে চুড়ান্ত করবো। আশা করছি একটা ঐক্যমতে আসবো।

Reneta

তিনি আরো বলেন, ২৮ তারিখের মাঝে ইসিতে মনোনয়ন জমা দেয়া হবে।

বৈঠকে ড. কামাল হোসেন, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, মোস্তফা মহসিন মিন্টু, সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টমির্জা ফখরুল ইসলাম আলমগীরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

জুলাই যোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT