চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-যুক্তরাষ্ট্র-জরুরি অবস্থা-মেক্সিকো সীমান্ত

মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল তোলার বাকি সব চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর মধ্য দিয়ে কংগ্রেসের সম্মতি ছাড়াই বার্ষিক বাজেট থেকে দেয়াল নির্মাণের প্রয়োজনীয় অর্থ ব্যবহারের অধিকার পেলেন তিনি।

টানা দু’মাস ধরে কংগ্রেসের সঙ্গে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের অর্থ বরাদ্দ চেয়ে লড়ছিলেন ট্রাম্প। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটসহ তার নিজ দলেরও অনেকেই সেই অনুমতি না দেয়ায় বাজেটে ঢোকানো যাচ্ছিল না ৫ বিলিয়ন ডলারের এই বরাদ্দের হিসাব।

ট্রাম্পের শিশুসুলভ জেদ আর কংগ্রেসের না- এই দুয়ের মাঝে ঝুলে বার্ষিক বাজেট সই না হওয়ায় এবার যুক্তরাষ্ট্রকে ইতিহাসের সবচেয়ে লম্বা আংশিক অচলাবস্থাও দেখতে হয়েছে। অচলাবস্থার সাময়িক সমাধানে ২৫ জানুয়ারি কংগ্রেস ও প্রেসিডেন্টের মাঝে একটি সমঝোতা চুক্তিও হয়েছিল।

রোববার যুক্তরাষ্ট্রে মাদক ও মানব পাচারের অন্যতম রুট টেক্সাসের রিও গ্রান্দি নদী তীরবর্তী মেক্সিকো সীমান্ত পরিদর্শন করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, কংগ্রেসে ডেমোক্র্যাটরা সীমান্ত প্রাচীরের জন্য ৫.৭ বিলিয়ন ডলার বরাদ্দ না দিলে জরুরি অবস্থা জারির পূর্ণ অধিকার রয়েছে তার। তখন চাইলেই তিনি প্রেসিডেন্টের ক্ষমতা আরোপ করে কংগ্রেসের সম্মতি ছাড়াই রাষ্ট্রের কল্যাণের জন্য জরুরি যে কোনো পদক্ষেপ নিতে পারবেন।

এই হুমকির পরও নিজ অবস্থান থেকে নড়েনি কংগ্রেস।

Reneta

অবশেষে ১৫ ফেব্রুয়ারি সমঝোতার মেয়াদ শেষ হওয়ার দিন চলে এলেও কংগ্রেস বরাদ্দ দিতে রাজি না হয়ে বরং মেয়াদ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার একটি বরাদ্দ বিল পাস করে কংগ্রেস, যেখানে দেয়াল তৈরির জন্য ট্রাম্পের দাবি করা অর্থের বরাদ্দ রাখা হয়নি। উচ্চকক্ষ সিনেটে ৮৩-১৬ ভোটে ও নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ৩০০-১২৮ ভোটে বিলটি পাস হয়।

এর জবাবে ক্ষুব্ধ হয়ে মাত্র ১৩ ঘণ্টা পরই শুক্রবার ট্রাম্প জরুরি অবস্থা ঘোষণা করেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস ও সিএনএন। ট্রাম্প বলেন, মেক্সিকো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই এর সমাধানে একপাক্ষিক পদক্ষেপ নেয়াটাই এখন ন্যায়সঙ্গত।

Jui  Banner Campaign
ট্যাগ: জরুরি অবস্থাডোনাল্ড ট্রাম্পমেক্সিকো সীমান্তযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র-মেক্সিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT