দলীয় প্রতীকে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শেষ দফায় মোট ৬শ’ ৯৮ টি ইউপিতে নির্বাচন হচ্ছে। এরই মধ্যে আওয়ামী লীগের ২৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও দুটি ইউপিতে চেয়ারম্যানসহ সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
শেষ ধাপে চেয়ারম্যান পদে প্রায় ৩ হাজার, সাধারণ সদস্য পদে প্রায় ১০ হাজার এবং সংরক্ষিত নারী সদস্য পদে প্রায় ৫ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ, আনসার, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২ লাখ সদস্য।







