জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি২০তে থাকছেন না মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন এবং শুভাগত হোম।
তাদের পরিবর্তে দলে আসছেন মোহম্মদ শহীদ, মুসাদ্দেক সৌকত এবং মুক্তার হোসেন।
বিসিবি সূত্রে জানা গেছে, তাদেরকে অবসর দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় বাংলাদেশ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টি২০তেও চলে মুস্তাফিজ চমক। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ২ উইকেট দখল করেছেন।
আল আমিন হোসেনও আছেন দুর্দান্ত ফর্মে। আগের ম্যাচে দুর্দান্ত বল করা আল আমিন আজও ৩ ওভার বল করে ২১ রান দিয়ে এক উইকেট দখল করেছেন।






