চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ তিন ম্যাচে ৫৬ গড়, তবুও বাদ সোহান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাটিতে আসন্ন আফগানিস্তান সিরিজে ১৫ সদস্যের ওয়ানডে দলে জায়গা পাননি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। অথচ সবশেষ তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে ১০০’র উপর স্ট্রাইক রেটে তার মোট রান ১১৩।

সোহানকে নিয়ে অবহেলার ইতিহাস ঘাটতে গেলে ২০১৬ সালে ফিরে যেতে হবে। নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে খেলেন সোহান। তিনি দ্বিতীয় ওয়ানডেতে ৩১ বলে ২৪ ও শেষ ওয়ানডেতে ৩৯ বলে ৪৪ রানের ইনিংস খেলেন।

এরপর কেটে যায় প্রায় সাড়ে চার বছর। ওয়ানডে ক্রিকেটে সোহানকে বিবেচনায় নেননি নির্বাচকরা। মুশফিকুর রহিম ও লিটন দাসের মতো উইকেটরক্ষক ব্যাটার হলেও কেবল ব্যাটার হিসেবে তাকে খেলানোর সুযোগ দেয়া হয়নি।

গত বছর জিম্বাবুয়ের মাটিতে খেলা সবশেষ ওয়ানডে সিরিজে সোহান খেলেছিলেন। সাড়ে চার বছর পর ৫০ ওভারের ক্রিকেটে ফেরাকে করেছিলেন স্মরণীয়।

হারারেতে হওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে একাদশে জায়গা পান সোহান। সুযোগ কাজে লাগিয়ে করেন বাজিমাত। আগে ব্যাট করা জিম্বাবুয়ের দেয়া ২৯৯ রানের বড় স্কোর তাড়া করে সেই ম্যাচ জেতে বাংলাদেশ।

তামিম ইকবাল সেঞ্চুরি করলেও বড় লক্ষ্য তাড়া করতে ভালো ফিনিশিংটা সেই ম্যাচে জরুরি ছিল। সোহান ৩৯ বলে ৬ চারের মারে ১১৫.৩৮ স্ট্রাইক রেটে ৪৫ রানে অপরাজিত থেকে দলের ৫ উইকেটের জয়ে ভুমিকা রেখেছিলেন।

Reneta

২০২১ সালের ২০ জুলাই হওয়া সেই ম্যাচের পর আর ওয়ানডে খেলেনি টাইগাররা। লম্বা বিরতির পর ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কোনো যৌক্তিক কারণ ছাড়াই এই সিরিজে সোহানকে দলে রাখেননি নির্বাচকরা।

সম্প্রতি টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে সোহান ব্যাট হাতে তেমন আলো ছড়াতে পারেননি। গত বছর ২১ ম্যাচে ১৮ ইনিংসে ১০.৬০ গড়ে ১০৭.৪৩ স্ট্রাইক রেটে করেন ১৫৯ রান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো না করার জন্যই হয়তো নির্বাচকরা তাকে ওয়ানডে দলে বিবেচনা করেননি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ দলবাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT