চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ টেস্টে প্রতিদ্বন্দ্বিতা দেখছেন সাকিব

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:১৮ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যাননি সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে। তার অভাব টের পাওয়া গেছে প্রথম টেস্টেই। এ বাঁহাতি স্পিনার থাকলে যে বোলিংটা আরেকটু শক্তিশালী হতো সেটি কারও অজানা নয়। সাকিব হয়তো নিজেও বুঝতে পারছেন সেটি। সবাইকে আশ্বস্ত করতে সাকিব আবার বললেন শুরুর কথাটা, ‘আমার কাছে মনে হয় এই ব্রেকটা আমাকে ভবিষ্যতে ভালো খেলার জন্য অনেক সাহায্য করবে।’ সঙ্গে বলে গেলেন তার বিশ্বাসের কথা, ‘শেষ টেস্টে দল ঘুরে দাঁড়াবে।’

টানা ক্রিকেট খেলে ‘ক্লান্ত’ অনুভব করায় টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। সত্যিকার অর্থে সেই বিশ্রাম তিনি পাচ্ছেন কই? সামাজিক, ব্যবসায়িক অনুষ্ঠানে দেখা যাচ্ছে নিয়মিত। বৃহস্পতিবার বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নাইমাইটসের জার্সি উন্মোচন অনুষ্ঠানে পাওয়া গেল সাকিবকে।

ব্যস্ততার ফাঁকে টিভি পর্দায় চোখ রেখে দেখছেন সতীর্থদের দ্বিতীয় ইনিংসে ভঙ্গুর ব্যাটিং। তবে নিরাশায় আচ্ছন্ন হয়ে পড়ছেন না সাকিব। এই টাইগার ক্রিকেটার মনে করেন শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ‘দলের বেশিরভাগ ক্রিকেটারই সেখানে গিয়ে খেলার অতীত অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবেই আমরা অনেক স্ট্রাগল করব। আমি নিশ্চিত আমাদের এখন টিমের যে অবস্থা তাতে তারা বাউন্স ব্যাক করার সামর্থ্য রাখে, তারা বাউন্স ব্যাক করবেও এবং আমরা এবার প্রতিযোগিতামূলক একটি ম্যাচ দেখতে পারব।’

সাউথ আফ্রিকায় গিয়ে ভাল পারফর্ম করা যে চাট্টিখানি কথা নয় সেটিও মনে করিয়ে দেন সাকিব, ‘বাংলাদেশ ভালো না করলে তো স্বাভাবিকভাবেই ভালো লাগার কোনও কারণ নেই। তবে আমি আশা করছি যেন দ্বিতীয় টেস্ট আরও বেশি ভালো করতে পারি। দক্ষিণ আফ্রিকা অনেক চ্যালেঞ্জিং একটা জায়গা। যেকোনো দলের জন্যই সেখানে গিয়ে খেলাটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের জন্য তা আরও বেশি।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিএসজিতে কাভানির সামনে শেষের ডাক

পরবর্তী

যেসব উপায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বদলে কমানো সম্ভব

পরবর্তী
বাংলাদেশ এনার্জি ডেভেলপমেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব উপায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বদলে কমানো সম্ভব

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুল শুধরে আরেকটি সুযোগের অপেক্ষায় মুশফিক

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT